২৮ জুন ২০২৬, রবিবার, ০৬:২৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


দারুল কিরাত সেন্টারের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০৮-২০২৪
দারুল কিরাত সেন্টারের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ


দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট প্যাটারসন মসজিদ আল ফেরদৌস ও শাহজালাল-লতিফিয়া মাদ্রাসা নিউজার্সি সেন্টারের সমাপনী ও পুরস্কার বিতরণ গত ১০ আগস্ট রবিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল-লতিফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. আব্দুন নুর এবং পরিচালনা করেন দারুল কিরাত সেন্টারের নাজিম সৈয়দ জুবায়ের আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদ্য যুক্তরাষ্ট্রে আসা আল্লামা ফুলতলী কিবলাহর (রহ.) নাতি মাওলানা হুজাইফা আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্যাটারসন সিটির কাউন্সিল অ্যাট লার্জ ফরিদ উদ্দিন। মঞ্চে ছিলেন সেন্টারের প্রধান কারি হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ মঞ্জলালী, কারি মাওলানা মনিরুল ইসলাম, কারি মাওলানা মুহিবুর রহমান, কারি মাওলানা ফয়সাল আহমেদ, কারি মাওলানা হাফিজ আব্দুল্লাহ আল হামিদ, কারি হাফেজ আলা উদ্দিন, কারি মাহতাব আহমেদ, কারি মাওলানা মানিক আল-মুবিন, কারি মাওলানা ইমরান আহমেদ, কারি জাফর উল্লাহ, কারি আবিদ আহমেদ, কারি সৈয়দ ইয়ামিন আলী, কারি আব্দুল আজিজ, কারি বখতিয়ার হোসেন তামিম, কারি মুতাহের হুসেন।

এছাড়াও ছিলেন খ-কালীন শিক্ষক কারি হাফেজ সৈয়দ খুবায়েব আলী, কারি আব্দুল মুহিত রাহাত, কারি আমিন রউফ, কারি মাওলানা আব্দুর রউপ, মসজিদ আল ফেরদৌস পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মকবুল উল্ল্যা মতিন, ছাত্র-ছাত্রীদের অবিভাভকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা মুতাহির ইসলাম, সৈয়দ খালিদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে ক্লাসে ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১ম ২য় ও ৩য় স্থান অধিকারী প্রায় ৮৫ জন ছাত্রছাত্রীকে পুরস্কার দেওয়া হয়। প্যাটারসন সিটির পক্ষ থেকে শিক্ষকের সম্মান জানিয়ে ১৮ জন শিক্ষককে সম্মাননা সার্টিফিকেট দেন প্যাটারসন সিটির কাউন্সিল অ্যাট লার্জ ফরিদ উদ্দিন। সবশেষে মিলাদ শরীফ, দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন