২২ এপ্রিল ২০২৬, বুধবার, ০৭:১৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন উজ্জীবিত নববর্ষ উদযাপন যে বার্তা দিয়ে গেল ২০২৬ সালের নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে ১৬ মিলিয়ন অভিবাসী ভোটার আইএমএফ’র শর্তের নেপথ্যে রাজনীতি না অন্যকিছু জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতি দিলেও ‘কিছু রাজনৈতিক দল’ জনগণকে বিভ্রান্ত করছে - তারেক রহমান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী


পোর্টল্যান্ডে মসজিদে ঢুকে হুমকি পরে ‘মানসিক অসুস্থতা’ দাবি করে আত্মসমর্পণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৪-২০২৬
পোর্টল্যান্ডে মসজিদে ঢুকে হুমকি পরে ‘মানসিক অসুস্থতা’ দাবি করে আত্মসমর্পণ নর্থইস্ট পোর্টল্যান্ড মসজিদ


পোর্টল্যান্ডের নর্থইস্ট এলাকার একটি মসজিদে মুসলিম সম্প্রদায়বিরোধী হুমকির ঘটনার দুদিন পর অভিযুক্ত এক ব্যক্তি গ্রেফতার ও শাস্তি এড়াতে নিজেকে মানসিক রোগী দাবি করে স্বেচ্ছায় মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কাছে আত্মসমর্পণ করেছেন। পোর্টল্যান্ড পুলিশ জানিয়েছে, ২৫ মার্চ বুধবার সকালে নর্থইস্ট ৮০তম অ্যাভিনিউ ও ইস্ট বার্নসাইড স্ট্রিট সংলগ্ন নর্থইস্ট পোর্টল্যান্ড মসজিদে একটি অনাকাক্সিক্ষত ব্যক্তির উপস্থিতির রিপোর্ট আসে। পুলিশের কাছে প্রাথমিকভাবে জানা যায়, সকাল ৬টা ১৫ মিনিটের দিকে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে হুমকিসূচক মন্তব্য করে এবং পুলিশ পৌঁছানোর আগে চলে যায়। পরে সেই একই ব্যক্তি কাছাকাছি একটি জিমেও মুসলিমবিদ্বেষী হুমকি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

পোর্টল্যান্ড পুলিশ ব্যুরো জানিয়েছে, পুলিশের ইস্ট প্রিসিংকট কর্মকর্তারা জিমে অনুসন্ধান চালিয়ে অভিযুক্তকে শনাক্ত করেন। ডিষ্ট্রিক্ট অ্যাটর্নির সঙ্গে পরামর্শের পর পুলিশ কর্তৃক এই ঘটনার প্রাথমিক তদন্তে এটি একটি পক্ষপাতমূলক ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মসজিদ কমিটির নেতারা জানিয়েছেন, এটি অভিযুক্ত ব্যক্তির প্রথম বার নয়। এর আগে তিনি মসজিদের দরজায় এসে প্রার্থনার সময় সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। মসজিদের সামনে থাকা জিমের একজন সদস্য বলেছেন, এই ধরনের ঘটনা সত্যিই এক ভয়ঙ্কর ট্র‍্যাজেডি। আমরা সবাই মানুষ, এমন আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। জিমের ওই সদস্য আরো জানান, জিমের প্রশিক্ষক যিনি মসজিরও একজন পরিচিত ব্যক্তি, অভিযুক্তকে জিম থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, কারণ তিনি রেসিয়াল কমেন্ট করেছিলেন।

মসজিদ ও স্থানীয় সম্প্রদায়ের নেতারা জানিয়েছেন, যদিও কেউ আহত হয়নি, তবুও এই ঘটনার পর সম্প্রদায়ের মানুষরা আতঙ্কিত। পুলিশ বলেছে, তারা কমিউনিটি লিডারদের সঙ্গে কাজ করছে এবং মসজিদের আশপাশে অতিরিক্ত প্যাট্রোল চালানো হচ্ছে, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়। পোর্টল্যান্ড পুলিশ যেকোনো তথ্যের জন্য জনগণকে সাহায্যের আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন