১০ জুন ২০২৬, বুধবার, ০৭:৩২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফেডারেল আদালতের রায়ে সুরক্ষিত থাকছে স্ন্যাপ সুবিধা মুসলিমবিরোধী আইন প্রত্যাখ্যানে ১১৯ ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল দেখবে ৫০ হাজার দর্শক মামলার কারণে তিন ভাড়াটিয়ার কাছে পাওনা প্রায় এক লাখ ডলার নিউ ইয়র্ক পুলিশের বাংলাদেশি আমেরিকানদের পদোন্নতি নর্থ ক্যারোলিনার স্টেট সিনেটর হলেন বাংলাদেশী হাসিব ফাতমী নিউইয়র্ক স্টেট থেকে ৪৫ হাজার ডলারের চেক পেল বাংলাদেশ সোসাইটি গ্রেস মেংকে পুনরায় নির্বাচিত করার আহবান প্রতিবছর ৭৫ হাজার অভিবাসী শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা ফারাক্কা ব্যারাজের কারণে জি কে প্রকল্পের সফলতা ভেস্তে যাবার উপক্রম


বগুড়া সোসাইটির বর্ণাঢ্য অভিষেক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২৬
বগুড়া সোসাইটির বর্ণাঢ্য অভিষেক নতুন কমিটির শপথ গ্রহণ


বগুড়া সোসাইটি ইউএসএ ইন্ক নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য এবং জাঁকজমকপূর্ণ অভিষেক গত ২৬ এপ্রিল সন্ধ্যায় কুইন্সের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়। প্রবাসী বগুড়াবাসী এবং বাংলাদেশী কমিউনিটির সর্বশ্রেণীর গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অডিটোরিয়ামে এই অনুষ্ঠান দুই পর্বে অুষ্ঠিত হয়। প্রথম পর্বে সভাপতিত্ব করেন ডঃ জাকিরুল ইসলাম এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত করে নাফিস রায়াত। সাদিয়া খন্দকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশা গ্রুপের সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান। গেস্ট অব অনার ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রিয়েলটর আদেল বিন ইমানী। বিশেষ অতিথি ছিলেন বারী গ্রুপের চেয়ারম্যান এবং মুন সাইন লায়ন্স ক্লাবের সভাপতি মুনমুন হাসিনা বারী, আশা গ্রুপের চেয়ারম্যান এশা রহমান। আরো বিশেষ অতিথি উপস্থিত ছিলেন তারেক মুক্তি আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এবং আরএলবি গ্রুপের প্রেসিডেন্ট আকতার হোসেন বাদল এবং কমিউনিটি বোর্ড মেম্বার এবং নিউ ইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব। 

সম্মানিত অতিথি ছিলেন প্রবাসের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, নির্বাচন কমিশনার রুহুল আমিন সরকার, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, সাংগঠনিক সম্পাদক মুনিরুল ইসলাম মনির, সিনিয়র সহ সভাপতি ও পাবনা ওয়েলফেয়ার এ্যসোসিয়েশনের সভাপতি কামাল পাশা, জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী ফাউমা ইনোভেশনের সিইও লায়ন ফাহাদ সোলায়মান, বিশিষ্ট ব্যবসায়ী রিয়েল্টর লায়ন্স ক্লাবের সভাপতি জেএফএম রাসেল, সাবেক সাধারণ সম্পাদক হাসান জিলানী, লায়ন আব্দুর রশিদ বাবু ও মোঃ রেদওয়ান। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ফোরামের সাবেল সভাপতি সারোয়ার খান বাবু, সাধারণ সম্পাদক গোলাম হায়দার মুকুট, সহ সভাপতি লায়ন রফিকুল ইসলাম ডালিম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিুর রহমান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু পাইকার, ট্রাস্টি বোর্ডের সদস্য আলী সৈয়দ টিপু, সাইফুর রহমান ভান্ডারী রাজ, রাইছুল হক, ফারুখ হোসেন মিঠু, আব্দুল মান্নান, রোকুনুজ্জামান নয়ন, আজিজুল হক মুন্না, রাফেল তালুকদার, মোহাম্মদ আতোয়ারুল আলম।

প্রধান উপদেষ্টা টিএম আব্দুস সালাম, শাহ আফজাল হোসেন, ওয়াহেদ আলী মন্ডল, মোস্তফা আলমগীর, মোঃ মর্তুজা আলী বুলবুল, মো হাসান মাহমুদ, ডঃ শাহ জাহান, আনসার আলী শেখ।

সিনিয়র সহ সভাপতি ড. জাকিরুল ইসলাম, অনুষ্ঠনের সদস্য সচিব গোলম রব্বানী রাজু, কো-অর্ডিনেটর মোহাম্মাদ সাইফুল ইসলাম (কুইন্স)। অনুষ্ঠনের অন্যদের মধে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য (বগুড়া সদর) সাইফুর রহমান ভান্ডারী (রাজ), নবনির্বাচিত সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম রুবেল, নাফিউস সাদিক, কোষোধ্যক্ষ জুয়েল আমেদ এর ভূমিকা ছিল অসাধারণ। সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন, আজকের এই সুন্দর আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আর যারা পরিশ্রম করেছেন তাদের ধন্যবাদ। যারা এই সংগঠনকে ঐক্যবদ্ধ করেছেন তিনি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম রুবেল বলেন, আপনারা আমাদের ওপর যে গুরু দায়িত্ব দিয়েছেন, আশা করি আপনাদের সাথে নিয়ে আমরা তা সঠিকভাবে পালন করবো। 

অনুষ্ঠানে কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য আসেফ বারী টুটুল কে এবং সংগঠনে বিশেষ অবদানের জন্য ক্রেস্ট প্রদান করা হয় আতোয়ারুল আলম ও রাফেল তালুকদারকে ত্রেস্ট প্রদান করা হয়। তাদের হাতে ক্রেস্ট তুলে দেন সাইফুর রহমান রাজ ভান্ডারি, রাইছুল হক এবং সভাপতি ও সাধারণ সম্পাদক। এ ছাড়াও অনষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মোহাম্মদ নাফিউস সাদিক। পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত। 

নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ডঃ জাকিরুল ইসলাম। নবনির্বাচিত কর্মকর্তারা হলেন- সভাপতি মোঃ সাইফুল ইসলাম, খাদেমুল ইসলাম রুবের, সিনিয়র সহ সভাপতি ড. জাকিরুল ইসলাম, সহ সভাপতি জহুরুল ইসলাম তালুকদার লিটন, সহ সভাপতি তালুকদার শামিম সবুজ, জাহাঙ্গীর আলম লিপন, আব্দুল্লাহ আল সাদি, বজলুর রহমান আকন্দ, আব্দুস সোবহান, রফিকুল ইসলাম সানা, মাহমুদুল হক মুন্না, সহ সাধারণ সম্পাদক গোলাম রব্বানী রাজু, সাংগঠনিক সম্পাদক রাশেদ আল হেলাল রতন, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা নাজাত সহ সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, কোষাধ্যক্ষ জুয়েল আহমেদ, আন্তর্জাতিক বিয়ক সম্পাদক রহমান অবন্তী হিমিকা, ক্রীড়া সম্পাদক ইসমাইল হোসেন ইমন, সহ ক্রিড়া সম্পাদক আল আমিন, সাংস্কৃতিক সম্পাদক রায়ান তাজ, সহ সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রাকিব খান আরিফ, প্রচার সম্পাদক নাফিউস সাদিক, দপ্তর সম্পাদক শাপিনুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মুরাদ মোর্শেদ হায়দার বিপ্লব, মহিলা সম্পাদিকা জীবন নাহার মালা, ধর্ম বিষয়ক সম্পদক রফিকুল ইসলাম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আরমান হোসেন, আপ্যায়ন সম্পদক কামরুজ্জানান লালু, সহ আপ্যায়নক সম্পাদক মোঃ আব্দুল মালেক, সাহিত্য সম্পাদক এ এস এম পারভেজ শাহী, তথ্য ও গবেষণা সম্পাদক রঘুনাথ বসাক, যোগাযোগ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, কার্যকরী সদস্যমন্ডলী মহব্বত আলী আকন্দ, মোহাম্মাদ সাইফুল ইসলাম (কুইন্স), এনামুল হক, শফিকুল ইসলাম লিটন আলী, শাহ আলী রেজা, আফরোজা বেগম রুজি, মোস্তফা আলী, মোঃ আব্দস সবুর, মোঃ জাহিদুর রহমান, আব্দুল কেএম আজাদ, জান্নাতুল ভবন, আলমগীর হোসেন, ও নিতাই বাগচি।

সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সপত গ্রহনের পরপরই সবার মাঝে একটি করে সর্টিফিকেট প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের মাঝে একটি করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে একটি করে ক্রেস্ট প্রদান করা হয়। ২০০৬ সাল থেকে যেসকল সাবেক সভাপতিসহ বগুড়া সোসাইটির কিছু সংখ্যক কর্মকর্তাদের মাঝে তাদের কাজের অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

প্রবাসের বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। এত সুন্দুর একটি অনুষ্ঠান সফল করায় কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম রুবেল।

শেয়ার করুন