১১ জুলাই ২০২৬, শনিবার, ০৩:১৭:৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্রান্স বিশ্বকাপের সেমিফাইনালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু করল বেবিচক অপহরণ ও নির্যাতন : লুবনা দুই অপহরণ মামলায় দোষী সাব্যস্ত নিউইয়র্কে ১ হাজার ২৫০ কিউনি শিক্ষার্থীর জন্য বিনামূল্যে অমনি কার্ড পাইলট কর্মসূচি মসজিদে ইসলামবিরোধী ও প্রাণনাশের হুমকিতে এক ব্যক্তি অভিযুক্ত সুলতানা রাজিয়া ও সৈয়দ রুবেল অপহরণ মামলায় দোষী সাব্যস্ত যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে ধর্মীয় ইতিহাস ঘিরে বিতর্ক দুর্বৃত্তের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নর্থ ইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টার ওজনপার্কের বৈঠকখানা রেস্টুরেন্টে হাতবোমা নিক্ষেপ


ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৫-২০২৬
ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত নতুন কমিটির অভিষেক


ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ওজনপার্কের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রাচীনতম ও ঐতিহ্যবাহী আল-আমান মসজিদের ২ বছর মেয়াদি ১৭ সদস্যবিশিষ্ট মসজিদ পরিচালনা কমিটি ও ৩ সদস্যবিশিষ্ট জুডিশিয়ারি কমিটির শপথ অনুষ্ঠান গত ২২ মে বাদ মাগরিব মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন। এ সময় নির্বাচন কমিশনের সদস্য আলহাজ মোহাম্মদ বাবর উদ্দীন, আবু নাসের খলিল আহমদ উপস্থিত ছিলেন। 

নতুন কমিটিতে শপথ নেওয়া সদস্যরা হলেন-সভাপতি বুরহান উদ্দীন (কপিল), সহ-সভাপতি কবির এ চৌধুরী, সেক্রেটারি মোহাম্মদ জসিম উদ্দিন, সহ-সেক্রেটারি নজমুল হক মাহবুব, কোষাধ্যক্ষ হেলাল ইউ হক, সহ-কোষাধ্যক্ষ এটিএম তালহা। সদস্য শরীফ উদ্দীন, এমডি কামাল উদ্দিন, মিসবাহ আবদীন, ময়নুল হক, মোহাম্মদ আব্দুন নুর, আজমল হোসেন ইকবাল, জাকারিয়া আলী, আব্দুল বাসিত, নজমুল হোসেন, আব্দুল হামিদ, খায়রুল ইসলাম খোকন। জুডিশিয়ারি কমিটির সদস্যরা হলেন-আব্দুর রউফ মুকুল, জয়নাল আবদীন ও আব্দুন নুর। 

অভিষেকের পূর্বে প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন কমিটি সিলেকশনে উপদেষ্টাদের সহযোগিতার কথা দৃঢ়তার সঙ্গে ব্যক্ত করেন। গঠনতন্ত্রের কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন বলেন, গঠনতন্ত্রে অনেক ত্রুটি রয়েছে। সেসব ত্রুটিকে সংশোধন করার জন্য তিনি বর্তমান কমিটির দিকে দৃষ্টি আকর্ষণ করেন। 

অভিষেক অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন, মকবুল রহিম চুনই, উপদেষ্টা আব্দুল ওয়াহাব, খলিল উদ্দীন, আব্দুল মান্নান, আনোয়ার এ খান, আব্দুস শহিদ। উল্লেখ্য, এর পূর্বে ১০ মে প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন বাদ জুমা ১৭ জন সিলেকশন কমিটির নাম ঘোষণা করেন। 

শেয়ার করুন