০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বারবিকিউ পার্টি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২৬
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বারবিকিউ পার্টি বক্তব্য রাখেন ফখরুল ইসলাম দেলোয়ার


প্রবাসের মানবসেবাধর্মী সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। অন্যান্য সংগঠনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এ সংগঠন। এ সংগঠনের নেতৃত্বে যারা রয়েছেন তাদের চিন্তাধারাও ভিন্ন। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, অন্যের চেয়ে ভিন্নভাবে নিজেদের উপস্থাপন। সবাইকে নিয়ে চূড়ইভাতে যাবে, তাতেও ভিন্নতা। নাম দিয়েছে বারবিকিউ পার্টি। জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বারবিকিউ পার্টি গত ২৯ আগস্ট জ্যামাইকার কানিংহাম পার্কে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনায়েত মুন্সীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন—বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, জ্যামাইকা মুসলিম সেন্টারের সভাপতি ডা. নাজমুল এইচ খান, সাবেক সভাপতি ডা. ডা. সিদ্দিকুর রহমান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. মাহমুদুর রহমান তুহীন, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, ডিএইচ কেয়ারের শাহরিয়ার রহমান, বিশিষ্ট লোন অফিসার আকিব হোসেন, স্থানীয় পুলিশ প্রিসেক্টের ক্যাপ্টেন আব্বাস, স্থানীয় সিটি কাউন্সিল সদস্যের প্রতিনিধি কিথ, সাউথ জ্যামাইকার কমিউনিটির প্রতিনিধি প্রেস্টে ব্রেকার, জ্যামাইকা মুসলিম সেন্টারের সহ-সভাপতি আফতাব মান্নান, কোষাধ্যক্ষ সৈয়দ রহমান লাবু ও সদস্য জাভেদ বখত, বাংলাদেশ সোসাইটির সিনিয়র ট্রাষ্টি বোর্ড সদস্য আহসান হাবিব, বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক ডিউক খান, জেবিবিএর সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়ান, মূলধারার রাজনীতিবিদ দিলীপ নাথ, সংগঠনের প্রধান উপদেষ্টা ওসমান গনি, উপদেষ্টা রেজাউল করিম চৌধুরী, অধ্যাপিকা হুসনে আরা, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, নবযুগ পত্রিকার সম্পাদক সাহাব উদ্দিন সাগর, উপদেষ্টা আমিনুল ইসলাম চন্নু, সালেহ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জে. মোল্লা সানি, সেবুল মিয়া, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবিব, আতিকুল ইসলাম জাকির, বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির কোষাধ্যক্ষ আক্তার বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইকবাল, আবু জাফর, নওশাদ হায়দার, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা ডিউক খান, রাশেদুজ্জামান হিমু, সৈয়দ রাব্বী, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সভাপতি হাজি এনাম, বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির সদস্য আবুল কাশেম চৌধুরী, উজ্জ্বল বিপুল, বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু, বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা অনিক রাজ, মিলন মোল্লা, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশাফুজ্জামান, লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিবম জালালাবাদ অ্যাসোসিয়েশনের একাংশের সাধারণ সম্পাদক রোকন হাকিম প্রমুখ।

এ মিলনমেলাটি ছিল আয়োজনে ভিন্ন এবং খাবার দাবারেও ভিন্ন। আয়োজন করা হয় বারবিকিউ চিকেন, বাচ্চাদের জন্য নুডুলস, বাচ্চাদের অভিভাবকদের জন্য মুড়ি ভক্তা, আম ভর্তা, তরমুজসহ নানা আয়োজন। বাংলাদেশি সংগঠনের বনভোজনে গেলে নতুন প্রজন্মের শিশু কিশোররা সাধারণত উপভোগ করতে চায় না। এমন কি খেতেও চায় না। কিন্তু জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির আয়োজন সবার পছন্দ হয়েছে। বড়রা খাবারের মধ্যে ভিন্নতা পেয়েছেন, বাচ্চারা তাদের পছন্দের খাবার পেয়েছে। দিনব্যাপী খেলাধুলা করেছে। অনেকেই অভিমত ব্যক্ত করে বলেছেন, এ আয়োজনের কোনো তুলনা হয় না। ধন্যবাদ এবং প্রশংসার দাবিদার ফখরুল ইসলাম দেলোয়ার, এনায়েত মুন্সি, রিজু মোহাম্মদসহ কার্যকরী কমিটির সব সদস্যকে।

খেলাধুলা এবং খাবার দাবার শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পীরা।

পুরস্কার বিতরণের আগে সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার সবার সম্মিলিত উদ্যোগ আর সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হওয়ার সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নভেম্বরে অনুষ্ঠিত্য ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ব্যাপকভাবে আয়োজক করা হবে জানিয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি ঘোষণা করেন যে, আগামী ডিসেম্বরে ফ্রেন্ডস সোসাইটির নতুন কার্যকরী কমিটি গঠিত হবে এবং তিনি আর এই সংগঠনের সভাপতির দায়িত্বে থাকবেন না, প্রতিষ্ঠা করতে চান নতুন নেতৃত্ব। তিনি বলেন, ফ্রেন্ডস সোসাইটির ভীত রচিত হয়েছে, এখন শুধু এগিয়ে যাবে। এজন্য নতুন যোগ্য নেতৃত্ব প্রয়োজন। 

অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন রিজু মোহম্মদ, ইকবাল আহমেদ, নওশাদ হায়দার সহ ফ্রেন্ডস সোসাইটির সকল কর্মকর্তা ও সদস্যরা। 

শেয়ার করুন