৬ অগাস্ট ২০২৬, বুধবার, ০৮:১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের বেসরকারি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর নিজেদের সামর্থ যাচাইয়ে অগ্নি পরীক্ষা বাংলাদেশের অসংক্রামক রোগে আক্রান্তের প্রবণতা উদ্বেগজনক আবদুল এল সায়েদকে লক্ষ্য করে রিপাবলিকানদের আক্রমণাত্মক প্রচারণা আবারও জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ দিল্লিতে বসে ঢালাওভাবে অডিও বার্তার সুযোগ হারাচ্ছেন হাসিনা সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ


বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবিতে নোঙরের মানববন্ধন
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০১-০৭-২০২৬
বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবিতে নোঙরের  মানববন্ধন




বংশী নদীর জায়গা দখল করে অবৈধ দোকানপাট নির্মাণ বন্ধ, নদী ভরাট রোধ এবং সাভার নামা বাজার রোডের যানজট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বুধবার (০১ জুলাই) দুপুরে ধামরাই সাভার সংযোগ ফোর্ডনগর সেতুতে সামাজিক সংগঠন নোঙর এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ধামরাই ফোর্ডনগর ও সাভার নামা বাজার রোডের দুই পাশে গড়ে ওঠা অধিকাংশ দোকানপাটই বংশী নদীর সীমানার ভেতরে অবস্থিত। নদীর জায়গা অবৈধভাবে দখল করে এসব স্থাপনা নির্মাণ করায় সংকুচিত হয়ে পড়েছে মূল সড়ক। ফলে এই রুটে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, যা পথচারী ও এলাকাবাসীর নিত্যদিনের চলাচলে চরম দুর্ভোগ ডেকে আনছে। সড়কটি সরু হওয়ায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে সরকারি উদ্যোগে নদীর জায়গায় গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জোর দাবি জানান। একই সাথে উচ্ছেদকৃত জায়গা উদ্ধার করে সাভার বাজার রোডটি প্রশস্ত আকারে পুনর্নির্মাণের আহ্বান জানানো হয়, যাতে স্থায়ীভাবে যানজট নিরসন এবং নিরাপদ চলাচল নিশ্চিত করা সম্ভব হয়।

এসময় উপস্থিত ছিলেন, সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশের চেয়ারম্যান সুমন শামস, ধামরাই উপজেলা কমিটির আহ্বায়ক মো. বদরুল সর্দার, সদস্য শারমিন সুলতানা, মালেকা বেগম, মো. খালেক। মানববন্ধনে ৩ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। 

শেয়ার করুন