১৫ জুলাই ২০২৬, বুধবার, ০৪:৫৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধাভোগীদের ভাতা চুরি রোধে বড় পদক্ষেপ ২০২৭ সালে সোশ্যাল সিকিউরিটি ভাতা বাড়তে পারে ৪.৭ শতাংশ যৌন নিপীড়নের মামলায় ক্যারলকে ৫.৬ মিলিয়ন দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ঢালিউডের দু’জন চিত্রনায়িকার বক্তব্যে নিয়ে অনেক প্রশ্ন তরুণ স্টার্টআপ উদ্যোক্তারা ‘জামানত ছাড়া ঋণ পাবেন’ রাজধানীর বুক থেকে নদী গায়েবের চেষ্টা রুখে দিল পরিবেশবাদিরা বাংলাদেশি অভিবাসীরা কি যুক্তরাষ্ট্রের বোঝা? নেতৃবৃন্দ নীরব কেন ৩১ অঙ্গরাজ্যে মারাত্মক ডায়রিয়া সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ৩০ লাখ ৯৪ হাজার ৫৯৩ জন মানুষের মৃত্যু বারবার দেশে ফেরার ঘোষণায় হালকা হচ্ছেন হাসিনা


হঠাৎ ছাত্রদের ক্ষোভ, কিন্তু কেন?
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-০৭-২০২৬
হঠাৎ ছাত্রদের ক্ষোভ, কিন্তু কেন? আন্দোলনকারী ছাত্রদের একাংশ


সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই শিক্ষার্থীদের আন্দোলন ও ক্ষোভ নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে এটি কি শুধুই শিক্ষা ও পরীক্ষা-সংক্রান্ত বাস্তব সমস্যার বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে বিরোধী রাজনৈতিক শক্তির ধারাবাহিক উস্কানি ও সরকারবিরোধী কৌশলও কাজ করছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের পরিস্থিতিকে একক কোনো কারণ দিয়ে ব্যাখ্যা করা কঠিন। সাধারণত বাস্তব অসন্তোষের সঙ্গে রাজনৈতিক স্বার্থ যুক্ত হলে আন্দোলন দ্রুত বিস্তৃত হয়।

শিক্ষার্থীদের একটি অংশের অভিযোগ, তুমুল বৃষ্টির মধ্যেও পরীক্ষা গ্রহণ। যেখানে ছাত্রছাত্রীদের কাপড় চোপড়, এডমিড কার্ড ভিজে একাকার। কেউ কেউ বলছেন প্রশ্নপত্রের মান এবং একাডেমিক অনিশ্চয়তা দীর্ঘদিন ধরে জমে ছিল। এসব ইস্যুতে দ্রুত ও গ্রহণযোগ্য সমাধান না আসায় ক্ষোভ প্রকাশ্যে এসেছে। অর্থাৎ, আন্দোলনের একটি বাস্তব সামাজিক ও শিক্ষাগত ভিত্তি রয়েছে। তবে এ আন্দোলনের মধ্যেও রয়েছে সন্দেহজনক গতিবিধি। পরীক্ষার্থীদের অনেককে বলতে শোনা গেছে, আন্দোলনের সঙ্গে জড়িত অনেকেই পরীক্ষার্থীই নন। গলায় কার্ড বা পরিচয় পত্র নেই। কেউ বলছেন, যারা লেখাপড়া করেনি, এবং হলে কঠোরতার কারণে ঘাড় ফেরানো যায়নি। ফলে অসন্তোষ তৈরি। এইচএসসি’র মত পরীক্ষা একজন ছাত্রের লাইফ কোন দিকে যাবে তার একটা নির্দেশনা পাওয়া যায়। তাই এর গুরুত্ব অনেক। আর এ জন্যই এ পরীক্ষা সম্ভব্য বাজে রেজাল্টের আশঙ্কাও কারো কারো। রয়েছে প্রশ্ন পত্রে ভুল। সব মিলিয়ে তিল থেকে তাল হয়ে যাবার পথে ছিল এ আন্দোলন। তবে এটাও ঠিক, সরকার এমন একটা পরিস্থিতি আগে অনুধাবনে সক্ষম হয়নি। সেখানে দুর্বলতা ছিল স্পষ্ট। পরিস্থিতি অবলোকন করে দ্রুত সিদ্ধান্ত নেয়া বিচক্ষণতার লক্ষণ। এখানে সেটাতে ব্যর্থ। যদিও এর ব্যাখ্যা রয়েছে। কিন্তু ওসব ব্যাখ্যার গ্রহণযোগ্যতা থাকেনা শেষ পর্যন্ত। দায়ভার সরকার বা সরকার দলের উপরই গড়ায়। 

অন্যদিকে, বিরোধী রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক বক্তব্যও আলোচনায় এসেছে। বিভিন্ন সভা-সমাবেশে বিভিন্ন ইস্যুতে সরকারকে চাপে ফেলার আহ্বান, সরকারের স্থায়িত্ব নিয়ে মন্তব্য কিংবা দ্রুত রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত এসব বক্তব্য আন্দোলনের প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে বলে অনেকে মনে করছেন।

বিশেষ করে বিরোধী দলের শীর্ষ নেতাদের বিভিন্ন বক্তব্য ও সম্প্রতিকালের মন্তব্য রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে। তবে এসব বক্তব্যই ছাত্রদের আন্দোলনের প্রত্যক্ষ কারণ এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো প্রকাশ্য ও যাচাইযোগ্য প্রমাণ এখন পর্যন্ত সামনে আসেনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী দলগুলোর জন্য যেকোনো জনঅসন্তোষ রাজনৈতিক সুযোগ তৈরি করতে পারে। কিন্তু সুযোগ গ্রহণ এবং আন্দোলন সৃষ্টি এই দুটি বিষয় এক নয়। কোনো আন্দোলন রাজনৈতিকভাবে ব্যবহার করা হতে পারে, আবার সেটি সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবেও শুরু হতে পারে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও দেখা গেছে, ছাত্র আন্দোলন অনেক সময় নিজস্ব দাবি নিয়ে শুরু হলেও পরে বিভিন্ন রাজনৈতিক শক্তি সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। আবার এমন ঘটনাও রয়েছে যেখানে রাজনৈতিক দলগুলোর আহ্বান জনসমর্থন পায়নি।

বর্তমান পরিস্থিতিতে চার মাসের একটা নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শিক্ষার্থীদের প্রকৃত অভিযোগ দ্রুত চিহ্নিত করা এবং বিশ্বাসযোগ্য সমাধান দেওয়া। একই সঙ্গে বিরোধী দলগুলোর জন্যও দায়িত্বশীল আচরণ গুরুত্বপূর্ণ, যাতে গণতান্ত্রিক মতপ্রকাশ অস্থিতিশীলতার দিকে না যায়।

পর্যবেক্ষকদের মতে, যদি শিক্ষা-সংক্রান্ত সমস্যা দীর্ঘায়িত হয়, তাহলে তা ভবিষ্যতেও রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগ তৈরি করবে। আবার যদি সরকার দ্রুত আস্থা ফিরিয়ে আনতে পারে, তবে উত্তেজনা অনেকটাই প্রশমিত হতে পারে।

সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিকে কেবল বিরোধী দলের উস্কানি (শিক্ষা মন্ত্রীর পদত্যাগ) অথবা কেবল শিক্ষার্থীদের ক্ষোভ এই দুইয়ের যেকোনো একটিতে সীমাবদ্ধ করে দেখলে বাস্তব চিত্রের একটি অংশই দেখা হবে। বরং শিক্ষা-সংক্রান্ত অসন্তোষ, রাজনৈতিক বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং সামগ্রিক রাজনৈতিক পরিবেশ সবকিছু মিলিয়েই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে বলে অনেক বিশ্লেষকের অভিমত। ফলে এসব দ্রুত সমাধান করে পরিিিস্থতি স্বাভাবিক করাই একটা রাজনৈতিক দলের প্রধান কাজ হয়ে ওঠা উচিৎ বৈকি!

শেয়ার করুন