১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০২:০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


মুনার জ্যামাইকা ওয়েস্ট চ্যাপ্টারের বারবিকিউ পার্টি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৭-২০২৬
মুনার জ্যামাইকা ওয়েস্ট চ্যাপ্টারের বারবিকিউ পার্টি মুনার অনুষ্ঠানে অতিথি ও নেতৃবৃন্দ


যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম উদযাপনের পাশাপাশি মুনার দাওয়াতি কর্মসূচির অংশ হিসেবে মুনার জ্যামাইকা ওয়েস্ট চ্যাপ্টার বারবিকিউ পার্টির আয়োজন করেছে। গত ৫ জুলাই জ্যামাইকাস্থ মুনার কোরআন একাডেমি ফর ইয়ং স্কলার্স মিলনায়তনে বেলা ২টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এ পার্টি চলে। এতে দেশি-বিদেশি, মুসলিম-নন মুসলিম বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। 

অনুষ্ঠানে অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. মাহমুদুর রহমান, মুনার এসিস্ট্যান্স ফাইন্যান্স ডিরেক্টর অধ্যাপক জালাল উদ্দিন, মুনা সোশ্যাল সার্ভিসের অপারেশন ডিরেক্টর ড. জাহাঙ্গীর কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক চেয়ারম্যান ও ডিন অধ্যাপক ড. আব্দুল করীম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, মুনার নিউইয়র্ক নর্থ জোনের সভাপতি মমিনুল ইসলাম মজুমদার ও সহ-সভাপতি মাওলানা তোয়া আমীন খান, আমার সিলেট.কম-এর সম্পদক এমদাদ চৌধুরী দীপু প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন মুনার জ্যামাইকা ওয়েস্ট চ্যাপ্টার সেক্রেটারি মাহফুজুর রহমান ও আনিসুর রহমান। 

উল্লেখ্য, মুনা একটি অলাভজনক দাওয়াহভিত্তিক সমাজসেবামূলক জাতীয় সংগঠন হিসেবে ১৯৯০ সালে নিউইয়র্কে প্রতিষ্ঠিত হয়। মুনা প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো ব্যক্তিগত, নৈতিক ও মানুষের জীবনের সামাজিক মানোন্নয়নের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গ রাজ্যে মুনার কার্যক্রম বিস্তৃতি লাভ করেছে। মুসলমানদের সামাজিক, ধর্মীয় ও নাগরিক জীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি কমিউনিটির সেবায় নিয়োজিত করতে মুনা মুসলমানদের সুসংঘটিত করতে সদা সচেষ্ট। মুনা মুসলমানদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলাম চর্চার আহ্বান জানিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের কাছেও ইসলামের দাওয়াত পৌঁছাতে চেষ্টা করে। এছাড়া আমেরিকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে মুনা অত্যন্ত সক্রিয়ভাবে জড়িত। 

চলতি বিশ্বকাপ ফুটবল-২০২৬ ঘিরে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) দুই মাসব্যাপী বিশেষ দাওয়াতি কর্মসূচি গ্রহণ করেছে। গত ১ জুন থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে জুলাই পর্যন্ত। এ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে মানুষের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া হবে। এজন্য নতুন প্রজন্মকে টার্গেট পিপল হিসেবে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

শেয়ার করুন