১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০১:৩৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


দেশে ফিরছেন শাকিব খান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০৮-২০২২
দেশে ফিরছেন শাকিব খান


টানা প্রায় নয়টি মাস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছিলেন শাকিব খান। এবার সময় হয়েছে ফেরার। যে মিশন নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া, সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে জানান শাকিব খান। তাই তো ঢাকায় ফেরার বিমানের টিকেটও কেটে ফেলেছেন। জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ আগস্ট সকালে তারবাংলাদেশে পৌঁছার কথা।

শাকিব খানের পারিবারিক সূত্রে জানা গেছে, নিউইয়র্ক স্থানীয় সময় ১৩ আগস্ট রাত সাড়ে ১১টায় তিনি বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বিমানে চড়বেন। প্রথমে নিউইয়র্ক থেকে ইস্তাম্বুলে পৌঁছবেন। এরপর আড়াই ঘণ্টার যাত্রাবিরতি। ইস্তাম্বুল থেকে ঢাকায় ফিরবে ১৫ আগস্ট সকাল ৬টায়। 

গত বছর ১২ নভেম্বর নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাকিব খান। চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ডে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে সেখানে যান এ ঢালিউড তারকা। এ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ঢাকায় ফেরার কথা থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ডের আবেদনের কারণে তার দেশে ফেরা হয়নি। 

জানা গেছে, ঢাকায় ফেরার পর শাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠবেন। পাশাপাশি দেশের ও দেশের বাইরের একাধিক প্রযোজক আর পরিচালকের সঙ্গে নতুন ছবি নিয়ে আগামীর পরিকল্পনা করবেন বলেও জানালেন। 

শাকিব খান নিউইয়র্কে থাকা অবস্থায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর দুটি চলচ্চিত্র ‘গলুই’ ও ‘বিদ্রোহী’। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ছবি দুটির মধ্যে ‘গলুই’ ঈদুল আজহায় যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে। 

 

শেয়ার করুন