১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০২:২৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


সাউথ এশিয়ান ইউনিটি প‍্যারেড উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৭-২০২৬
সাউথ এশিয়ান ইউনিটি প‍্যারেড উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বক্তব্য রাখছেন শাহ নেওয়াজ


আগামী ৯ আগস্ট অনুষ্ঠেয় ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনকের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জুলাই জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত এ সভায় প্যারেডের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী বিভিন্ন কমিউনিটির সমন্বয়, নিরাপত্তাব্যবস্থাসহ বিভিন্ন বিষযে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্যারেডের আয়োজক কমিটি প্যারেডটি সফলভাবে বাস্তবায়ন করতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী ও সাংবাদিকদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও গোল্ডেন এজ হোমকেয়ারের সিইও শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্যারেডের মেয়রাল সেক্রেটারি মোহাম্মদ আলম নমি, কমিউনিটি অ্যাকটিভিস্ট রিয়েলেটর নুরুল আজিম, কমিউনিটি অ্যাকটিভিস্ট আব্দুর রহিম হাওলাদার, নেপালি কমিউনিটি অ্যাকটিভিস্ট মেরিনাসহ বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক, সামাজিক, জেলা ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্যারেডের প্রধান সমন্বয়কারী শাহ শহিদুল হক। সভায় বক্তারা বলেন, ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’ কেবল একটি শোভাযাত্রা নয়, বরং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মানুষের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে উদযাপনের একটি অনন্য উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, এ আয়োজন নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, নেপালি, শ্রীলঙ্কান, ভুটানি এবং অন্যান্য দক্ষিণ এশীয় কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

বক্তারা আরো বলেন, আগামী ৯ আগস্ট জ্যাকসন হাইটসের ৩৭তম অ্যাভিনিউ জুড়ে অনুষ্ঠিতব্য প্যারেডে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসী কমিউনিটি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী, পেশাজীবী এবং কমিউনিটির নেতারা অংশ নেবেন। ঐতিহ্যবাহী পোশাক, সংগীত, নৃত্য এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐক্যের বার্তা তুলে ধরা হবে।

শেয়ার করুন