১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০২:২৬:৬ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


কুইন্স বরো প্রেসিডেন্টের সঙ্গে টাউন হল মিটিং
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৮-২০২৬
কুইন্স বরো প্রেসিডেন্টের সঙ্গে টাউন হল মিটিং বক্তব্য রাখছেন ফখরুল ইসলাম দেলোয়ার


সিটির কুইন্স বরোর জনবহুল এলাকা হিলসাইড অ্যাভিনিউ ও আশপাশের জনগুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কমিউনিটি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে টাউন হল মিটিং করলেন বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ড (জুনিয়র)। মিটিং-এর বিভিন্ন বিভাগের শীর্ষ স্থানীয় কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় ও আশপাশের যানজট, পার্কি, গার্বেজ, বিনোদনের জন্য পার্ক সমস্যা এবং স্থায়ী শহীদ মিনার নির্মানের দাবিসহ অন্যান্য সমস্যা আলোচনা স্থান পায়। এসময় বরো প্রেসিডেন্ট সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দেন।

কুইন্স বরো প্রেসিডেন্টর উদ্যোগে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে কুইন্স পাবলিক লাইব্রেরীর সেন্ট্রাল মিলনায়তনে এই মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিং-এর সমন্বয়কারী ছিলেন কমিউনিটি বোর্ড-৮ এর অন্যতম সদস্য এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার। মিটিং পরিচালনা করেন কুইন্স করো প্রেসিডেন্টের অফিসের প্রধান প্রকৌশলী মোহাম্মদ সাদেক এবং সহযোগিতায় ছিলেন তারই সহকারী শুভ দত্ত ও কুইন্স পাবলিক লাইব্রেরীর কর্মকর্তারা।

মিটিং এর শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ড। এরপর উপস্থিত এনওয়াইসি ডিপার্টমেন্ট অব ডিজাইন এন্ড কন্সট্রাকশন, এনওয়াইসি ডিপার্টমেন্ট অব পার্ক এন্ড রিক্রেয়েশন, এনওয়াইসি ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন, এনওয়াইসি ডিপার্টমেন্ট অব স্যানিটেশন, মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি, এনওয়াইপিডি এবং কুইন্স বরোর কমিউনিটি বোর্ড ৮ ও ১২-এর প্রতিনিধিদ্বয় বক্তব্য রাখেন।

এরপর প্রশ্নোত্তর পর্বে কমিউনিটি নেতৃবৃন্দ জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউ ও জ্যামাইকা অ্যাভিনিউ সহ সাউথ জ্যামাইকার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন। তাদের সমস্যাগুলো বরো প্রেসিডেন্ট সহ সংশ্লিস্ট বিভাগের কর্মকর্তাগণ নোট করেন এবং পরবর্তীতে সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে উত্তর দেন। কমিউনিটি নেতৃবৃন্দ তাদের বক্তব্যে স্থানীয় ও আশপাশের যানজট, পার্কি, বাস লেইন ক্রস করলে অহেতুক টিকিট প্রদান, গার্বেজ, বিনোদনের জন্য পার্ক সমস্যা, সাতফিন বুলেবার্ড এলাকায় পতিতাদের উৎপাত প্রভৃতি সমস্যা তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবী জ্যামাইকায় একটি স্থায়ী শহীদ মিনার নির্মানের দাবির কথা তুলে ধরেন।

টাউন হল মিটিং-এ বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ কমিউনিটির নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডা. ওয়াজেদ এ খান, আমিনুল ইসলাম চুন্ন, রেজাউল করীম চৌধুরী, আনিসুল কবীর জাসীর, শফি চৌধুরী, এনায়েত মুন্সী, ফিরোজ কবীর, রাজু আহমেদ প্রমুখ। 

মিটিং-এ বরো প্রেসিডেন্ট ডেনাভান রিচার্ড বলেন, জ্যামাইকাবাসীদের সুবিধার্ধে জ্যামাইকার ক্যাপ্টেন টিলি পার্কের সম্প্রসারণ কাজ চলছে, আগামী বছর আরো অনেক প্রকল্পের কাজ শুরু হবে। বিশেষ করে জ্যামাইকায় স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য তিনি পার্ক এন্ড রিক্রেয়েশন বিভাগের সঙ্গে কথা বলবেন বলে জানান। 

এছাড়াও তিনি জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজার আদলে জ্যামাইকাতেও স্থানীয় মানুষের আরাম-আয়েশ ও বিনোদনের জন্য প্লাজা করার পরিকল্পনার জনদাবির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস দেন।

শেয়ার করুন