১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০২:১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


চলে গেলেন জ্যাকসন হাইটসের মোস্তাফিজুর রহমান সেন্টু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৬-২০২৬
চলে গেলেন জ্যাকসন হাইটসের মোস্তাফিজুর রহমান সেন্টু মোস্তাফিজুর রহমান সেন্টুকে শেষ বিদায়


নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসস্থ বাংলাদেশ প্লাজার বিশিষ্ট ব্যবসায়ী, ডিটিএনওয়াইয়ের স্বত্বাধিকারী ও কমিউনিটির পরিচিত মুখ মোস্তাফিজুর রহমান সেন্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক, সদালাপী ও জ্যাকসন হাইটসের পরিচিত মুখ। ষাটোর্ধ্ব সেন্টু দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। অসুস্থ অবস্থায় ঈদের দিন মারা যান।

তার মৃত্যুতে জ্যাকসন হাইটসের ব্যবসায়ী সমাজ ও বাংলাদেশি কমিউনিটি গভীরভাবে শোকাহত। বিভিন্ন সামাজিক সংগঠন, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, তার পরিচিত ও স্বজনরা তার জন্য শোক প্রকাশ করেছে। তারা আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।

বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান তার মৃত্যুতে শোক জানিয়েছে।

গত ২৮ মে সন্ধ্যায় মাগরিবের পর জ্যামাইকা মুসলিম সেন্টারে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। গত ২৯ মে লং আইল্যান্ডে মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানা গেছে।

শেয়ার করুন