বক্তব্য রাখছেন আজমল হোসেন কুনু
আজকের মতবিনিময় সভায় আমার সম্পর্কে আপনাদের গুণবাচক আলোচনা, আমার প্রতি আপনাদের ভালবাসার কথা আমাকে ঋণী করেছে। আগামী দিনে কার্মকান্ডের মাধ্যমেই আপনাদের এই ঋণ যাতে শোধ করতে পারি এবং আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি সে প্রচেষ্টা আমি চালিয়ে যাব ইনশাল্লাহ। গত ২৪ আগস্ট ওজনপার্কের আল মদিনা পার্টি হলে নিজস্ব ইউনিয়ন মুড়িয়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইন্ক আয়োজিত সোসাইটির আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী আজমল হোসেন কুনুর সম্মানে মতবিনিময় সভায় বক্তাদের বক্তব্যের প্রেক্ষিতে আজমল হোসেন কুনু এ সব কথা বলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইফজাল আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক খলকুর রহমান। সভার প্রারম্ভে পবিত্র কুরআন তেলওয়াত পাঠ করেন বদরুল হোসেন।
আজমল হোসেন কুনু আরো বলেন, আমি সব সময় বিয়ানীবাজারের সম্মান রক্ষার চেষ্টা করেছি, এটা সম্ভব হয়েছে আপনাদের সাহায্য সহযোগিতার কারণে। আপনাদের সাহায্য ও সহযোগিতা পেলে ভবিষ্যতে অনেক ভাল কাজ করতে পারবো। যাতে আপনারা গৌরাবাম্বিত হন। বিয়ানীবাজার উপজেলার অন্তর্ভুক্ত একটি ইউনিয়ন আয়োজিত মতামত প্রসংগে বলেন, আমি নির্বাচিত হলে বিয়ানীবাজারের সন্তান হিসাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবো। তিনি বলেন, আমার কোন লোভ- লালসা নেই। এ কথা কেউ বলতে পারবে না। গভীর রাত পর্যন্ত মানুষের ধৈর্য্য ধরে বসে থাকা দেখে আপ্লুত বাক্যে এবং সবার প্রতি উদ্দেশ্য করে বলেন, আমার প্রতি আপনাদের যে ভালবাসা- এ ভালবাসার সম্মানার্থে আমি কাজ করে যার। আপনাদের সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকলে কুনু- ফিরোজ পরিষদ বিজয়ী হবে। আজমল হোসেন কুনু বক্তব্যের শেষে বলেন, অনেকে বলতে শোনা যায় বিয়ানীবাজারের অন্য কোন প্রার্থীকে প্যানেলের নেয়ার কথা। সভায় মাসুদুল হক ছানুর নাম উল্লেখ করে বলেন, সবার মতামত হলে মাসুদুল হক ছানুকে প্যানেলে অন্তর্ভুক্ত করা হবে।
সেক্রেটারি পদ প্রার্থী ফিরোজ আহমদ বলেন, বিয়ানীবাজারের প্রার্থীকে বিজয়ী করা বিয়ানীবাজারবাসির সম্মান রক্ষা করা। তিনি বলেন, আগামী নির্বাচনে বিয়ানীবাজারের প্রার্থী হারালে আগামী ২০ বছরে কোন নেতৃত্ব আসবে না। সম্পাদক পদ প্রার্থী ফিরোজ আহমদ ভবিষ্যত কর্মসূচিতে কমিউনিটি সেন্টার, দেশ থেকে আসা নতুনদের কর্মসংস্থানের সুযোগ দান, আইনী সহায়তা প্রদান, সংগঠনে নতুন প্রজন্মের অংশগ্রহণের কথা উল্লেখ করেন।
কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মেম্বার সেক্রেটারী আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, কুনু বিয়ানীবাজারের শুধু নন কমিউনিটির অগ্রাধিকারের অন্যতম একজন অগ্রজ। সোসাইটির বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য আজমল হোসেন কুনুর একান্ত প্রয়োজন। আগামী ২৫ অক্টোবর বিয়ানীবাজারের সন্তান আজমল হোসেন কুনু ও তার পরিষদকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
বাবুল চৌধুরী বলেন, সামাজিক অবস্থান, কর্মদক্ষ আজমল হোসেন কুনু ও তার প্যানেলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিজয়ী করতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন প্রবাসী বর্তমান মিশিগানে বসবাস জহুর উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ জিল্লুর রহমান, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বুরহান উদ্দীন কপিল, সাবেক সভাপতি মাসুদুল হক ছানু, সাবেক সেক্রেটারি নজমুল হক মাহবুব, উপদেষ্টা ফখরুল ইসলাম বেলাল, মুজিবুর রহমান তোতা, ছফর লোদী, ফয়সল আহমদ, শামছুল আবদীন, ময়নুল হোসেন, হাফিজুর রহমান, গৌছ উদ্দিন খান, শাহীন আহমদ, কমর উদ্দীন, আব্দুল ফাত্তাহ, শাম্ছ উদ্দীন (ঘুংগাদীয়া) ফজলে রাব্বী সেবুল, মিছবাহ আবদীন, লুতফুর রহমান, সারওয়ার হোসেন, সাব্বির আহমদ, সেবুল উদ্দিন, মোহাম্মদ আবু, জামাল হোসেন আব্দুল ফাত্তাহ আব্দুল বাসিত।