৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:৪৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


পুনরায় নির্বাচন দিতে বাম জোটের আহ্বান
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-০১-২০২৪
পুনরায় নির্বাচন দিতে বাম জোটের আহ্বান


বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ সরকারের দমন-পীড়ন, ভয়, প্রলোভন উপেক্ষা করে ৭ জানুয়ারির ‘একতরফা প্রহসনের’ নির্বাচন বর্জন করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। এর পাশাপাশি এই নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনঃনির্বাচন অনুষ্ঠিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার কাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশে তারা এদাবি করেন। 

নেতৃবৃন্দ বলেন, দেশের বেশিরভাগ কেন্দ্র ছিলো ফাঁকা, কেন্দ্রের সামনে ও ভেতরে আওয়ামী লীগের কর্মীরা ছাড়া ভোটার উপস্থিতি ছিল খুবই নগণ্য। “নির্বাচন কমিশনের তথ্যানুসারে, দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত সারাদেশে ভোট পড়েছিল মাত্র সাড়ে ১৮ শতাংশ এবং বিকাল ৩টার সময় ছিলো ২৬.৬৭ শতাংশ।” নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। শিশুদের দিয়ে ভোট দেয়ানো, পূর্বেই সিল দেয়া ব্যালট দিয়ে বাক্স ভর্তি করা, সরকারের মন্ত্রীর প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারা, জাল ভোট প্রদান, ‘ডামি বিরোধী’ প্রার্থীদের পোলিং এজেন্ট না থাকা, ভোট কেন্দ্র দখল, ভোটকেন্দ্র দখলে বিজিবি ও সরকারি গোয়েন্দা সংস্থাকে ব্যবহার, সরকারি দলকে ভোট না দিলে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতাভুক্ত ভাতা বন্ধের হুমকি, সন্ত্রাসীদের দিয়ে হুমকি-ধামকীসহ নির্বাচনে সরকারি দলের প্রার্থীদের জেতার জন্য যা-যা করার তার সবই করা হয়েছে এই নির্বাচনে।

ইকবাল কবির জাহিদ একতরফা ‘প্রহসনের নির্বাচন' বর্জন করায় জনগণকে অভিনন্দন জানিয়েছেন। একই সাথে অবিলম্বে গণদাবি অনুযায়ী অনুষ্ঠিত এই তামাশার নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচন এবং জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মাস্কবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য জয়দ্বীপ ভট্টাচার্য, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। সভা পরিচালনা করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য শামীম ইমাম প্রমুখ।

শেয়ার করুন