অনুষ্ঠানে অতিথিরা
বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি। গত ১৯ আগস্ট ব্রঙ্কসের কেআর পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট।
নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, সাবেক সভাপতি আব্দুল খালেক, সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান শাহ রন, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু ও অ্যাডভোকেট রেজওয়ানা রাজ্জাক সেতু।
সভায় বক্তব্য দেন-বিএনপি নেতা আব্দুর রহিম, লিয়াকত আলী, আব্দুল আহাদ হেলাল, মোহাম্মদ আলী রাজা, আনোয়ারুল আলম ভূঁইয়া, মোহাম্মদ আসাদুজ্জামান, শেখ আক্তার হোসেন নানু, ফারুক কবির, আব্দুর রাজ্জাক মুন্না, সুলতান মাহমুদ সিদ্দিকী, তপদির রায় বরুণ, মাহবুব আহমদ চৌধুরী, সায়েম মোস্তাকিম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আশিকুল হক। পরে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ সম্রাট।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল লতিফ সম্রাট দেশ ও জাতির কল্যাণে খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রের আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা ও তার রাজনৈতিক অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানে বক্তারা খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা এবং দেশের মানুষের জন্য তার অবদানের কথা তুলে ধরেন। স্মরণসভা ও দোয়া মাহফিলে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।