২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৪:২০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ১০ মার্চ থেকে শুরু ১৮ দিনে ৬৩০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিলেন মাসফিকুল আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতিতে কঠোর কড়াকড়ি ঝুলে গেল ট্রাম্পের ২ হাজার ডলারের ট্যারিফ ডিভিডেন্ড চেক পরিকল্পনা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে বৃদ্ধি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার


নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০৮-২০২২
নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিকে এয়ারপোর্টে আওয়ামী লীগ নেতাদের ফুলেল শুভেচ্ছা


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে বাংলাদেশ ডেলিগেশনের সদস্য হিসেবে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ ইউনাইটেড ন্যাশনস চিফ অব পুলিশ সামিটে (ইউএনকপস) অংশ নিতে সীমিত সময়ের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছেছেন। গত ৩০ আগস্ট সময় দুপুরে তিনি নিউইয়র্ক পৌঁছান। এ সময় তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেলের কর্মকর্তারা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা গেছে। আইজিপি ইউএনকপসে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধি, জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

এদিকে গত ২৯ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক এসে পৌঁছেছেন। তাকে অভ্যর্থনা জানান জাতিসংঘে নিযুক্ত স্থায়ী মিশনের কর্মকর্তাসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন