১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:৪৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


বাংলা ট্যুর গ্রুপ ঘুরে এলো নায়াগ্রা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৯-২০২২
বাংলা ট্যুর গ্রুপ ঘুরে এলো নায়াগ্রা বাংলা ট্যুরের নায়াগ্রা সফরের দৃশ্য


নিউইয়র্কে বাংলাদেশী মালিকানার একমাত্র গাইডেড ট্যুর কোম্পানী বাংলা ট্যুর ৫৬ জন ট্যুরিস্ট নিয়ে নায়াগ্রা ফলস ঘুরে এসেছে। গত ২৭ আগস্ট শনিবার সকাল ৭টায় জ্যাকসন হাইটস থেকে ৩৫ জন ট্যুরিস্ট নিয়ে যাত্রা শুরু করে। ব্রঙ্কসের পার্কচেস্টারের খলিল বিরিয়ানী হাউসের সামনে থেকে অপেক্ষমাণ বাকি ট্যুরিস্ট সহসর্বমোট ৫৬ জন ট্যুরিস্ট নিয়ে ট্যুর গ্রুপটি নায়াগ্রার দিকে রওয়ানা দেয়। গ্রুপটি নায়াগ্রা ফলস সংলগ্ন কোয়ালিটি হোটেলে রাত্রি যাপন করে।

তারা সকলে মিলে মেইড অব দি মিস্ট জাহাজে চরে ফলসের সৌন্দর্য্য অবলোকন করে। সন্ধ্যায় ফলসের নান্দনিক আলোকসজ্জা সহ আতশ বাজির শোভা উপভোগ করেন। ফেরার পথে তারা কর্নিং গøাস মিউজিয়াম পরিদর্শন করেন। গ্রুপটি ২৮ আগস্ট সন্ধ্যায় নিউইয়র্ক ফিরে আসেন। ট্যুর গ্রুপে সস্ত্রীক লেখক-সাংবাদিক আনোয়ার হোসেন মন্জু, স্বপরিবারে সাংবাদিক শাহিনুর রহমান, ব্রঙ্কসের সুন্দরবন গ্রোসারীর স্বত্বাধিকারী স্বপন তালুকদারসহ জ্যামাইকা, ওজনপার্ক, ব্রুকলিনের অনেক গণ্যমান্য ব্যক্তি নায়গ্রা ভ্রমন করেন। বাংলা ট্যুরের নায়াগ্রা ভ্রমণে ট্যুর কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেন নিউইয়র্কের পরিচিত মুখ, বিশিষ্ট উপস্থাপক আশরাফুল হাসান বুলবুল।

ভ্রমণ গ্রুপের সার্বিক দায়িত্বে ছিলেন বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান। বাংলা ট্যুর কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের পরবর্তী নায়াগ্রা ট্যুর আগামী ৭ সেপ্টেম্বর। আগ্রহীরা টিকিটের জন্য ৩৪৭ ২৮০ ৭২৬৯ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।

শেয়ার করুন