২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০৬:০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


এশিয়া কাপ,দুবাই
এবার আফগানিস্তানকে হারাল শ্রীলঙ্কা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২২
এবার আফগানিস্তানকে হারাল শ্রীলঙ্কা রহমানুল্লাহ গুরবাজ ৪৫ বলে খেলেন ৮৪ রানের এক মনমাতানো ইনিংস। কিন্তু দিন শেষে বিফলে গেল সেটা/ছবি সংগৃহীত


এশিয়া কাপের সুপার ফোরের রাউন্ডরবীন লীগে এবার আফগানিস্তানকে হারালো শ্রীলঙ্কা। দুবাইয়ে অনুষ্টিত এ ম্যাচে চার উইকেটে জয় পায় শ্রীলঙ্কা ৫ বল হাতে রেখেই। 

প্রথম ব্যাটিং করতে নেমে আফগানিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে দুর্দান্ত ছিলেন রহমানুল্লাহ গুরবাজ । আফগান উইকেট রক্ষক কাম এ ব্যাটসম্যান ওপেনিংয়ে নেমে খেলেন ৪৫ বলে ৮৪ রানের এক ইনিংস। তার ইনিংস সাঝানো ছিল ৬ ছক্কা ও চারটি চার দিয়ে। দলীয় ৪৬ রানে জাজাই আউট হওয়ার পর গুরবাজ ও ইব্রাহিম জারদান দলের রান নিয়ে যান ১৩৯ রানে। কিন্তু শেষ পাচ ওভারে শ্রীলঙ্কান বোলাররা দারুন কন্ট্রোল করে আফগানদের সেভাবে বিগ স্কোর করতে দেয়নি। শেষ হয়ে যায় ইনিংস ১৭৫ রানে। ৬ উইকেট হারিয়ে ওই রান করেন তারা। বোলারদের মধ্যে মাধুশঙ্কা নেন দুই উইকেট।

এরপর ১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার কুশল মেন্ডিস ও নিশানকা মিলে দারুন ভীত গড়ে দেন। ৬.৩ ওভারে ৬২ করে কুশল মেন্ডিস আউট হন। ৩৬ করেছিলেণ তিনি। পরবর্তিতে লঙ্কান ব্যাটসম্যানরা দ্বায়িত্ব নিয়েই খেলে প্রয়োজনীয় রান রেট সচল রেখে জয়ের লক্ষ্যে পৌছে যায় অনায়াসে। এরমধ্যে রাজাপাকসের ১৪ বলে করা ৩১ রান ম্যাচটাতে লঙ্কানদের এগিয়ে দেয়। মুজিব ও নভীন নেন দুটি করে উইকেট। রশীদ খান নিয়েছেন একটি। 

আজ একই স্থানে হাইভোল্টেজ এক ম্যাচে পাকিস্তান মোকাবেলা করবে ভারতের। গ্রুপ পর্বের ম্যাচে ভারত জিতেছিল এ দুইয়ের মোকাবেলায়। আজ অবশ্য সুপার ফোরের রাউন্ড রবীন লীগের ম্যাচে মুখোমুখী তারা। 


শেয়ার করুন