০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:৩৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


সিলেটে আজ শুরু নারী এশিয়াকাপ ক্রিকেট
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০১-১০-২০২২
সিলেটে আজ শুরু নারী এশিয়াকাপ ক্রিকেট এ মাঠেই শুরু নারী এশিয়া কাপ ক্রিকেট আজ থেকে/ফাইল ছবি


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে নারী এশিয়া কাপ ক্রিকেট। এশিয়ার নারী ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার অভিযানে প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ প্রতিপক্ষ থাইল্যান্ড। দিনের দ্বিতীয় ম্যাচে ভারত খেলবে শ্রীলংকার বিপক্ষে। 

সাত দল ও ১৫ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে ২৪টি। ফাইনাল ১৫ অক্টোবর। লিগ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। ১১ অক্টোবর লিগ পর্ব শেষে একদিন বিরতি দিয়ে ১৩ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২০১৮ সালে অনুষ্ঠিত টুর্নামেন্টের সবশেষ আসরের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।  

এবার বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে-ভারত, পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত এই প্রথম মেয়েদের এশিয়া কাপের মূল পর্বে খেলছে।

প্রতিটি দল লিগ পর্বে ছয়টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল সেমিফাইনালে খেলবে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।


শেয়ার করুন