৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:৪৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে ৬ সদস্যের তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৫-১০-২০২২
জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে ৬ সদস্যের তদন্ত কমিটি এক সেকেন্ডের জন্য গ্রিড ফেল করলে বিদ্যুৎ রিস্টোর হয় ধীরে ধীরে/ছবি সংগৃহীত


জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ (পিজিসিবি) ওই কমিটি গঠন করে। ছয় সদস্যের ওই কমিটির প্রধান করা হয়েছে পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব ইলাহী চৌধুরীকে। মঙ্গলবার বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 




জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারনে দুপুর ২.৫ মিনিট থেকে ৪ থেকে কোথাও কোথাও ৮ ঘন্টা পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। তবে ধীরে ধীরে এটা স্বাভাবিক হতে থাকে। এর কারনে রাজধানী ঢাকা চট্টগ্রাম সিলেট সহ দেশের প্রায় ৩২ টি জেলা বিদ্যুৎহীন হয়ে পরে।



টানা বিদ্যুৎবিহীন অবস্থায় ভোগান্তিতে পরে কোটি কোটি মানুষ। চিকিৎসা, টেলিযোগাযোগ, ইন্টারনেট, ব্যাংক, এটিএম বুথ, আদালত, কলকারখানা সহ বিভিন্ন স্তরে ব্যাহত হয়। ভোগান্তিতে পরে মানুষ।  এর আগেও সেপ্টেম্বরে একবার গ্রিডে বিপর্যয় হয়েছিল। তখন দেড় ঘন্টা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল দেশের দক্ষি-পশ্চিমাঞ্চলের অনেক এলাকা। এবার ব্যাহত হয়েছে যমুনা নদীর টাংগাইল,ঢাকা,গাজীপুর এ পাড়। 

তবে নানা কারণেই হতে এ পারে এ গ্রিড বিপর্যয়। কিন্তু এক সেকেন্ডের জন্যও বিপর্যয় ঘটলে সেটা স্বাভাবিক হতে প্রচুর সময় লাগে। ধীরে ধীরে রিস্টোর হয় সব। 


শেয়ার করুন