২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ০৯:৩৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


জ্যামাইকায় বাংলাদেশির বাড়িতে আগুন : নিহত ৩, আহত ৪
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২৫
জ্যামাইকায় বাংলাদেশির বাড়িতে আগুন : নিহত ৩, আহত ৪ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি


নিউইয়র্ক সিটির কুইন্সে বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকা এস্টেটের একটি বাড়িতে গত ১৮ এপ্রিল রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে এবং আরো চার জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন ফায়ার ডিপার্টমেন্টের কর্মীও রয়েছেন। এই ঘটনায় বাড়ির মালিক মিসবাহ মাহমুদও গুরুতর আহত হয়েছেন। তিনি একটি হাসপাতাল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, আহত মিসবাহ মাহমুদ হাসপাতালের আইসিউইতে আছেন। তার অবস্থা শঙ্কামুক্ত।

বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, বাংলাদেশি-আমেরিকান মিসবাহ মাহমুদের বাড়িতে অন্য কমিউনিটির মানুষ ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। এই ঘটনায় কমিউনিটিতে নানা কথা শুনা যাচ্ছে এবং মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। আহত মিসবাহ মাহমুদ বাংলাদেশি-আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ (বাগ)-এর বোর্ড সদস্য। তার সুস্থতায় কমিউনিটি নেতৃবৃন্দ সবার দোয়া কামনা করেছেন।

পুলিশ জানায়, ইস্টার সানডের শুরুতেই রাত ১টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ৮৭-২৫ শেভি চেজ স্ট্রিটে অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে ৯১১-এ খবর পেয়ে অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। মৃত তিন পুরুষের বয়স ৪৫, ৫২ ও ৬৭ বছর। তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। আহতদের মধ্যে তিনজনকে স্থানীয় জ্যামাইকা হসপিটাল সেন্টারে এবং অপর একজনকে কুইন্স হসপিটাল সেন্টারে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

শেয়ার করুন