১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০২:৩৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


মেয়র আরিফুল হক এখন আমেরিকায়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২২
মেয়র আরিফুল হক এখন আমেরিকায় এয়ারপোর্টে আরিফুল হক চৌধুরীকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল অভিন্দন


সিলেটের মেয়র এবং গণমানুষের নেতা আরিফুল হক চৌধুরী এখন আমেরিকায়। তিনি স্বস্ত্রীক এক অফিসিয়াল সফরে গত ৩১ অক্টোবর জেএফকে এয়ারপোর্টে অবতরণ করেন। এই সময় তাকে স্বাগত জানান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী কমিটির আহবায়ক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র যুব দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, যুব দল নেতা এবাদ চৌধুরী, খলকুর রহমান, সাইফুর খান হারুন, শাহবাজ আহমেদ প্রমুখ।

জানা গেছে, মেয়র আরিফুর রহমান চৌধুরী বর্তমান আটলান্টায় রয়েছেন। তিনি তার প্রতিনিধি দল নিয়ে সেখানে কয়েকটি কর্মশালায় অংশ নেবেন এবং আগামী ২ নভেম্বর নিউইয়র্ক এসে পৌঁছাবেন। নিউইয়র্কে অবস্থানকালে তিনি জালালাবাদ এসোসিয়েশনসহ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন এবং ১৩ নভেম্বর তিনি বাংলাদেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন।

শেয়ার করুন