০৩ জুন ২০২৬, বুধবার, ০৮:৫৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের নিউ জার্সির আইস ডিটেনশন সেন্টারে অমানবিক আচরণের অভিযোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী


সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ
ভূলত্রুটি ধরিয়ে দেয়ার সাথে অর্জনগুলোর প্রচারের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২২
ভূলত্রুটি ধরিয়ে দেয়ার সাথে অর্জনগুলোর প্রচারের আহ্বান


তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ড. হাসান মাহমুদ ভুলত্রুটি ধরিয়ে দেয়ার পাশাপাশি অর্জনগুলো যেন যথাযত প্রচার পায়, তার জন্য গনমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন। গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন,‘আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, যা কিছু ভুলত্রুটি তা সংশোধন করে, সবার সহযোহিতা নিয়ে দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে চাই।


সেজন্য গণমাধ্যমের সহায়তা প্রয়োজন। আমাদের ভুলত্রুটি অবশ্যই ধরিয়ে দেবেন, কিন্তু অর্জনগুলো যেভাবে প্রচারন হওয়ার দরকার, সেভাবে উপস্থাপনের জন্য গণমাধ্যমের প্রতি নিবেদন রইল।’ 


রাজধানীতে বুধবার তথ্যমন্ত্রীর আমন্ত্রনে আগত পত্রিকা সম্পাদক, টিভি চ্যানেলের বার্তা সম্পাদক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ গণমাধ্যমব্যক্তিত্বদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দর মতবিনিময় সভায় বক্তব্য রাখতে যেয়ে তিনি এ আহ্বান জানান। আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের অণ্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।  


শেয়ার করুন