১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


অ্যাসাইলাম অফিসারদের অধিকহারে ফ্রড ডিটেকশনে ব্যবহার করা হবে
মঈনুদ্দীন নাসের
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২২
অ্যাসাইলাম অফিসারদের অধিকহারে ফ্রড ডিটেকশনে ব্যবহার করা হবে


অ্যাসাইলাম ডিভিশন যেভাবে কোনো অ্যাসাইলাম প্রার্থীকে প্রোটেকশন দেয়ার পরিবর্তে ফ্রড ধরার দিকে অধিক শ্রম ও অর্থ হয় করছে, তা রীতিমতো ইমিগ্রেশন অ্যাটর্নিদের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অ্যাসাইলাম ডিভিশনে সাম্প্রতিককালে চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, যারা এই বিভাগে চাকরির আবেদন করবেন, তাদের ফ্রড ধরা সংক্রান্ত অভিজ্ঞতা থাকতে হবে। যেসব অভিজ্ঞতার কথা বলা হয়েছে-

- কোনো দেয় ডকুমেন্ট সঠিক কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করে ফ্রড ডিটেকশনে সহায়তা করতে হবে।

- আবেদনকারী ও সাক্ষীদের সাক্ষাৎকার নিয়ে তাদের তথ্য ও বিশ্বাসযোগ্যতা যাচাই করতে হবে।

- জাতীয় নিরাপত্তা ও জনগণের নিরাপত্তার জন্য ডাটাবেস থেকে ও অন্যান্য রেকর্ড থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে আবেদনকারীকে যাচাই করতে হবে। 

- সাক্ষাৎকারের মাধ্যমে পাওয়া তথ্য বিশ্লেষণ করে তথ্যাবলি অনুসন্ধান করে সত্যিকার বিষয়গুলি দেখেশুনে আনুষ্ঠানিক লিখিত সিদ্ধান্ত জানাতে হবে। 

আর ওসব তথ্যাবলি পূরণ করে কেউ যদি প্রার্থী হতে চায়। তার পক্ষে তা কখনো সম্ভব হবে না। এছাড়া এসব গুণের জন্য কেউ যোগ্য হতে পারে বলে অনেকে ধারণা করেন না। তাকে কোনো হায়ারিং কর্মকর্তার কাছে সুপারিশ করা হবে না। কেন ইমিগ্রেশন অ্যাটর্নিকে ফ্রড ধরার জন্য বা জাতীয় নিরাপত্তা রক্ষার কাজে ব্যবহার করা যাবে না। 

একসময় ইমিগ্রেশন অফিসারদের শেখানো হতো, তারা একদিকে আইনপ্রয়োগকারী অফিসার। অন্যদিকে প্রোটেকশন অফিসার। তারা আইন প্রয়োগ করলেও প্রথমত তারা প্রোটেকশন অফিসার। কিন্তু এখন নতুন চাকরির নোটিশে তাদের প্রথমত ফ্রড ডিটেকশন অফিসারে পরিণত করছে।

আগে অ্যাসাইলাম অফিসারের চাকরির জন্য যেসব শর্ত দেয়া হতো, তাতে ছিল কাউকেও ইমিগ্রেশন বেনিফিটের জন্য সহায়তা করা। তার দেয়া ডকুমেন্ট পরীক্ষা করা- তা সত্যি কিনা এবং গবেষণা ও বিশ্লেষণ করে যোগ্যতা নির্ধারণ করা। ইমিগ্রেশন ল’ ব্যাখ্যা করে প্রয়োগ করা এবং কোনো ব্যক্তির ক্ষেত্রে তা যথার্থ কিনা তা বিশ্লেষণ করে তার যোগ্যতা নির্ণয় করা। 

এই বিষয়টা পরিবর্তিত হয়ে এসেছে ট্রাম্পের আমল থেকে। কারণ ট্রাম্প প্রশাসন অ্যাসাইলাম কর্মসূচিকে ধ্বংস করতে চেয়েছে বরাবর। তারা অ্যাসাইলামকে ঘৃণা করে। তারা সে জন্য ইমিগ্রেশন জাজদের ওপর নির্ভর না করে অ্যাসাইলাম অফিসারদেরকে প্রচলিত সিস্টেমে উদ্ধার কাজে লাগায়। দীর্ঘদিন অ্যাসাইলাম অফিসাররা আবেদনকারীদের সফলতা অর্জনের জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতো; কিন্তু ট্রাম্প প্রশাসন সেটি ১০ বছর পিছিয়ে দিয়েছে। এখন বাইডেন প্রশাসনে এসেও তার পরিবর্তন হয়নি। 

শেয়ার করুন