০৫ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬:২৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি আইস সাতটি নতুন অভিবাসী আটক কেন্দ্র চালুর কথা ভাবছে সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে ২ হাজার ডলারের স্টিমুলাস চেকের ভাগ্য ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


সোনালী এক্সচেঞ্জে বিকাশ সার্ভিস চালু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৪-২০২২
সোনালী এক্সচেঞ্জে বিকাশ সার্ভিস চালু


যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সরকারের মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জ যুক্তরাষ্ট্রে বসবাসরত গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে বাংলাদেশে বিকাশ একাউন্টে টাকা পাঠানোর সেবা চালু করেছে। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে এবং ক্যাশ পিকআপের মাধ্যমে প্রবাসী আয় বাংলাদেশে পাঠানোর সুবিধা থাকা সত্তে¡ও দীর্ঘদিন ধরে সবার চাহিদা থাকতো ‘বিকাশ একাউন্টে’ কীভাবে টাকা পাঠানো যায়? আর এটাও সত্য বাংলাদেশের শহর-গ্রাম সর্বত্রই ‘বিকাশ’ অর্থ লেনদেনের একটি জনপ্রিয় মাধ্যম।  বিকাশের মাধ্যমে বিদেশ থেকে টাকা প্রেরণের ব্যবস্থা সম্পূর্ণ বৈধ এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত। তাই বিকাশের সাথে সোনালী ব্যাংকের এক চুক্তির মাধ্যমে সোনালী ব্যাংকের একটি অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে সোনালী এক্সচেঞ্জ চালু করেছে এ সেবা। এখন থেকে যে কেউ সোনালী এক্সচেঞ্জে গিয়ে গ্রাহকের নাম এবং বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিয়ে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। এর জন্য সোনালী এক্সচেঞ্জ অতিরিক্ত কোনো সার্ভিস চার্জ নেবে না।  বিকাশের মাধ্যমে টাকা পৌঁছে যাবে অতি দ্রুত। টাকার রেটও থাকবে সকল ব্যাংকের মতো সমান। আর সরকার প্রদত্ত ২.৫ শতাংশ প্রণোদনাও নিশ্চিত পাবে।  প্রাপক ব্যাংকে না গিয়েও নিকটবর্তী বিকাশ এজেন্টের থেকে টাকা তুলতে পারবেন বা অন্যান্য লেনদেন করতে পারবেন। প্রতি লেনদেনে প্রেরণের  সর্বোচ্চ সীমা টাকা ১ লাখ ২০ হাজার (পরিবর্তনযোগ্য) ও মাসে সর্বোচ্চ টাকা ৪ লাখ (পরিবর্তনযোগ্য)। এ জন্য প্রাপকের মোবাইল নম্বরটি বিকাশে অবশ্যই রেজিস্টার্ড হতে হবে। প্রবাসীদের সবচেয়ে পুরনো ও বিশ^স্ত বন্ধু হিসাবে সোনালী এক্সচেঞ্জ এই সার্ভিস চালু করতে পেরে খুবই আনন্দিত।


শেয়ার করুন