০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৭:৩৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


ভারত জিতে যায় ম্যাচ ১০১ রানে : ভুবেনেশ্বরের ৪ রানে পাচ উইকেট
টি-২০ তে বিরাট কোহলির প্রথম সেঞ্চুরী
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৮-০৯-২০২২
টি-২০ তে বিরাট কোহলির প্রথম সেঞ্চুরী টি-২০ তে প্রথম সেঞ্চুরীর পর বিরাট কোহলি/ ছবি সংগৃহীত


টি-২০ ভার্সনে একটা অতৃপ্তি ছিল তার। সেটা সেঞ্চুরী। ভিরাট কোহলির অনেক রেকর্ড। অনেক নৈপুন্য। কিন্তু এ ভার্সনে একটা সেঞ্চুরী ছিলনা। ওই স্বপ্নটা পূরন হলো এবার। এশিয়া কাপের গুরুত্বহীন ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ভারতের সাবেক এ অধিনায়ক করেছেন ১২২ রান। বল খেলেছেন ৬১ টি। তার ইনিংসে রয়েছে ৬টি ছক্কা ও ১২ চারের মার। এর আগে সেঞ্চুরী পুর্ন করেছেন ৫৩ বলে। যাতে ছক্কা ছিল চার ও চারের মার ছিল ১১ টি। 

বিরাট কোহলির এর আগে সর্বোচ্চ রান ছিল এ ভার্সনে ৯৪। ২০১৯ এ হায়দ্রাবাদে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ওই রান করেছিলেন তিনি চেজিংয়ে যেয়ে। ৫০  বলে ৬টি করে ছক্কা ও চার হাকিয়ে ওই রান করে অপরাজিত ছিলেন। এবং দুই শতাধিকরানের চ্যালেঞ্জ টপকে তুলে নিয়েছিলেন জয়। 

এশিয়া কাপের এ ম্যাচের জয় পরাজয়ে ভারতের ফাইনালে যাবার কোনো সুযোগ নেই। শুধুই শ্রেষ্টত্ব। তাতে বিরাট ওই ব্যাটিং নৈপুন্য প্রদর্শন করেছেন। তার ব্যাটিংয়ের সুবাদে ২১২ রান করে ভারত ২ উইকেটে। আফগানিস্তানের বোলাররা এতদিন যে পারফরমেন্স দেখিয়ে আসছিলেন বিশেষ করে আগের দিন পাকিস্তানের বিপক্ষেও। সেটা ছিল সম্পুর্নরুপে অনুপুস্থিত। সবচে বেশী রান দিয়েছেন ফরীদ খান। চার ওভারে ৫৭। এছাড়া ফজল হক ৫১ ও রশীদ খান দিয়েছেন ৩৩ রান। 

এরপর জয়ের লক্ষ্যে খেলতে নেমে আফগান ব্যাটিং বোলারদের মতই ভেঙ্গে পরেছে।  ২১৩ রানের লক্ষ্যে ১৭ রানে হারিয়ে ফেলে তারা ৪ উইকেট। শেষ পর্যন্ত ১১১/৮ রানে ইনিংস শেষ করে আফগানিস্তান ঢিলেঢালা এক ইনিংস খেলে। ইব্রাহিম জারদানকে আউট করতে পারেনি ভারতীয় বোলিং লাইন। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি ৬৪ রান করে। যদিও এ জন্য তিনি খেলেছেন ৫৯ বল। এতে করে ভারত জিতে যায় এ ম্যাচ বড় ব্যাবধানে ১০১ রানে।

ভুবেনেশ্বর কুমার তার করা ৪ ওভারে এক মেডেন,চার রানে নেন পাচ উইকেট। 

ম্যান অব দ্যা ম্যাচের পুরুস্কার লাভ করেন বিরাট কোহলি তার অনাবদ্য ইনিংসের জন্য।  


শেয়ার করুন