১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:৫৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


অন্যায়ের ভারে ক্ষমতার মঞ্চও ভেঙে পড়বে- আ স ম রব
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৭-০১-২০২৩
অন্যায়ের ভারে  ক্ষমতার মঞ্চও ভেঙে পড়বে-   আ স ম রব ডাকসুর সাবেক ভিপি জেএসডি সভাপতি আ স আবদুর রব/ফাইল ছবি


ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু ভিপি জেএসডি সভাপতি আ স আবদুর রব বলেছেন,, সাংবিধানিক-গণতান্ত্রিক ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করাসহ অন্যায়ের ভারে সরকারের ক্ষমতার মঞ্চ যে কোনো সময় ভেঙ্গে পড়বে। জনগণ, আইনের শাসন এবং সংবিধানের উপর সরকার নির্ভর করছে না, সরকার নির্ভর করছে শুধুমাত্র বল প্রয়োগের উপর।

সরকার জনগণের ভোটাধিকার ছিনতাই করেও অন্যায়ের পক্ষেই সাফাই গেয়ে চলছে। ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে এই সরকার অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে অক্ষম। ২০১৮ সালে জাতীয় ঐক্য ফ্রন্টকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উপর ভরসা রাখার প্রতিশ্রুতি দিয়ে  সরকার রাতের ভোটের উপর ভরসা রেখেছে। সুতরাং নির্বাচনের প্রশ্নে এই সরকারের উপর ভরসা করার কোন উপায় নেই।


ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আ স ম আবদুর রব এর সাথে বাংলাদেশ ছাত্রলীগের   সভাপতি তৌফিক উজ জামান পিরাচা'র নেতৃত্বে একটি প্রতিনিধি দল মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

উত্তরা বাসভবনে অনুষ্ঠিত মত বিনিময় কালে  আ স ম রব বলেন, একটি গণতান্ত্রিক ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনৈতিক সংগ্রামে, বৃহত্তর জনতার স্বার্থে অঙ্গীকারাবদ্ধ ইতিহাস সচেতন লড়াকু নেতৃত্ব প্রয়োজন। রাষ্ট্র রূপান্তরে 'অংশীদারিত্বের গণতন্ত্র' প্রতিষ্ঠার সংগ্রামে গড়ে ওঠা গণশক্তির সক্রিয় ও শক্তিমান বিকাশ বিদ্যমান সংকট নিরসনে রাজনৈতিক দিশা খুঁজে পাবে। সঙ্ঘবদ্ধ লড়াই-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থা উচ্ছেদে গণঅভ্যুত্থান সৃষ্টিতে ছাত্র সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।


অনুষ্ঠানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)  মাহমুদুল হাসান মুক্তার, সহ সভাপতি গোলাম ফারুক সরকার সুমন,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা আলী, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন রাজু ও কেন্দ্রীয় সদস্য মিল্লাত হোসেন প্রমূখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন