১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০২:০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


ইমিগ্রেশন ফর্মের ফি গড়ে ৪০ ভাগ বাড়ানোর পদক্ষেপ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৩
ইমিগ্রেশন ফর্মের ফি গড়ে ৪০ ভাগ বাড়ানোর পদক্ষেপ


আমেরিকায় ইমিগ্রেশন প্রশাসনের দায়িত্বে নিয়োজিত সিটিজেনশিপ ও ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) ব্যাপকভাবে ইমিগ্রেশন আবেদনের ফি বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এখনই ইউএসসি আইএস বলেছে সংস্থায় অর্থের প্রয়োজন। কংগ্রেস মাত্র ৪ শতাংশ বাজেট বরাদ্দ করে থাকে আর ৯৬ শতাংশ অর্থ আসে আবেদনের ফি থেকে। ২০১৬ সাল থেকে এই আবেদন ফি বাড়ানো হয়নি। 

এই প্রস্তাবিত ফি রুল ব্যাপকভাবে বিচার বিবেচনা করে নেয়া হয়েছে বলে জানানো হয়। যখন পেনডেমিক বা মহামারী শুরু হয়, তখন ইমিগ্রেশনের আবেদনও ৪০ শতাংশ কমে যায়। আর তদানুসারে আরো কমে যায়, আর সে কারণে স্টাফ কমানো হয়েছে। আর তাতে ব্যাকলগও বেড়ে গেছে বিভিন্ন ক্যাটাগরিতে।

কর্নেল ল’-এর স্টিফেন ইয়েল লোর বলেন, ‘ব্যাকলগ থেকে সংস্থাটি বেরিয়ে আসতে ফি অবশ্যই বাড়াতে হবে।’ তবে তিনি বলেন, সংস্থার অর্থ জোগানের বিষয়ে গৃহীত সিদ্ধান্ত ব্যবসার জন্য বিশেষ বোঝা হয়ে দাঁড়াবে। আমেরিকান ইমিগ্রেশন ল’ইয়ার অ্যাসোসিয়েশনের পরিচালক উল্লেখ করেন, যেসব নিয়োগকর্তা বিদেশি কর্মী নিয়োগ দেবেন, তাদের নতুন করে ৬০০ ডলার ফি দিতে হবে। এই অর্থ এই সংক্রান্ত বিষয়ে নয়, বরং যারা অ্যাসাইলাম প্রার্থী তাদের জন্য ব্যয় করা হবে। তাতে যুক্তরাষ্ট্রে কোম্পানিদের বিনিয়োগ নিরুৎসাহিত হতে পারে আর যোগ্য ও দক্ষ প্রার্থীদের নিয়োগ দেয়া সম্ভব হবে না। 

শেয়ার করুন