০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১০:০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


আশ্রয় প্রার্থীদের রিলেটিভ পিটিশনের সার্ভিস সেন্টারের পরিবর্তন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০১-২০২৩
আশ্রয় প্রার্থীদের রিলেটিভ পিটিশনের সার্ভিস সেন্টারের পরিবর্তন


ইউএস সিটিজেনশিপ এ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস কাজের চাপকে ইলেকট্রনিকভাবে প্রবাহিত করতে আশ্রয়প্রার্থীদের রিলেটিভ পিটিশনের জন্য ফাইল করার সার্ভিস সেন্টার পরিবর্তন করেছে। আগামী ১ জানুয়ারি ২০২৩ সাল থেকে এ পরিবর্তন কার্যকর হবে।

পূর্বে সব এ্যাসাইলাম আবেদনকারী যে স্টেটে অবস্থান করতেন তার উপর নির্ভর করে টেক্সাস সার্ভিস সেন্টার অথবা নাব্রাস্কা সার্ভিস সেন্টারে প্রেরণ করা হত। ১ জানুয়ারি থেকে সমস্ত ফরম আই-৭৩০ পিটিশন টেক্সাস সার্ভিস সেন্টারে প্রেরণ করতে হবে। টেক্সাস সার্ভিস সেন্টারের ঠিকানা-

USCIS Texas Service Center

Attn: I-730

6046 N. Belt Line Rd. Ste. 730

Irving, TX 75038-0019

ফরম আই-৭৩০ এর জন্য সকল পদ্ধতি ও বিচারমূলক প্রক্রিয়া পূর্বের ন্যায় বহাল থাকবে। শুধুমাত্র ফাইল করার জন্য সার্ভিস সেন্টারের পরিবর্তন আনা হয়েছে। 

ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস আরো জানিয়েছে নাব্রাস্কা সার্ভিসেস সেন্টারে মেইল করা ফাইলিংয়ের জন্য প্রেরণ করা পিটিশনগুলো ৩০ জানুয়ারি পর্যন্ত ২০ দিনের গ্রেস পিরিয়ড প্রদান করে সেগুলি টেক্সাস সার্ভিস সেন্টারে ফরোয়ার্ড করা হবে। ৩১ জানুয়ারি ২০২৩ থেকে নাব্রাস্কা সার্ভিস সেন্টারে মেইল করা যে কোন ফার্ম আই-৭৩০ পিটিশন প্রত্যাখ্যান হবে। ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস আশা করে এ পরিবর্তনের ফলে আবেদনকারীরা আরো দ্রুত সার্ভিস পাবে।

শেয়ার করুন