৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:৪২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


মরক্কোকে হারিয়ে ফাইনালে ফ্রান্স
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৫-১২-২০২২
মরক্কোকে হারিয়ে ফাইনালে ফ্রান্স


বিশ্বকাপের আবারও ফাইনালে উঠেছে ফ্রান্স। বর্তমান চ্যাম্পিয়নরা সেমিফাইনালে আসরের আলোচিত মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ওই যোগ্যতা অর্জন করে। আগামী ১৮ ডিসেম্বর শিরোপা নির্ধারনি খেলায় মুখোমুখী হবে তারা আর্জেন্টিনার।

গত ফাইনালে ক্রোয়েশিয়াকে সহজে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও এবার ক্রোয়েশিয়াকে সেমিতে হারিয়ে এ ফাইনালে আর্জেন্টিনা। 

এ ম্যাচের ৫ মিনিটেই গোল করে বসে ফ্রান্স। একটি সম্মিলিত আক্রমন থেকে গোলটি করেন থিও এরনান্দেজ। এরপর গোল শোধের সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে পারেনি মরক্কো। প্রথমার্ধ এভাবে কেটে যাবার পর দ্বিতীয়ার্থে আবারও গোল করে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের শট একজন ডিফেন্ডারের গায়ে লেগে সামনে এলে মুয়ানি আর দেরী করেননি। বল ঠেলে দেন জালে ২-০। 



তবে গোটা খেলায়ই ছিল আক্রমন পাল্টা আক্রমনে। মরক্কো কখনই দুর্বল ভাববার সুযোগ ছিলনা। যে সুযোগ তারা মিস করছে সেগুলো গোল হলে ম্যাচে আরো গেল হয়। তবে এটাও ঠিক, মরক্কোর রক্ষনভাগ বিশেষ গোলরক্ষক তার সুনাম বজায় রাখতে পেরেছেন চমৎকার সেভ এর মাধ্যমে। শেষ রক্ষা না হলেও দুর্দান্ত ফরাসী আক্রমনগুলো ভালমত রুখতে পেরেছেন। 



শেয়ার করুন