১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৫:৫৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


ঔপনিবেশিক আইন সংশোধনে সংসদে প্রধান ভূমিকা রাখতে হবে- রাশেদ খান মেনন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২১-০১-২০২৩
ঔপনিবেশিক আইন সংশোধনে সংসদে প্রধান ভূমিকা রাখতে হবে- রাশেদ খান মেনন


রাশেদ খান মেনন বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার স্লোগান উঠেছে। স্মার্ট আইন প্রণয়ন করতে পারলেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ জন্য ঔপনিবেশিক আইন সংশোধনে সংসদে আইন প্রণেতা তাদেরই প্রধান ভূমিকা রাখতে হবে। শুক্রবার বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত ‘ঔপনিবেশিক আইন ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন। 

রাশেদ খান মেনন বলেন, আমলা, ব্যবসায়ূমুক্ত সংসদ ও ঔপনিবেশিক আইন বদলাতে হলে আইনজীবী, আইনপ্রণেতা ও আইন কমিশনকে ভূমিকা রাখতে হবে। বিদ্যৎতের ওপর ইনডেমনিটি আছে। যে কারনে জনগণ ভোগান্তির মধ্যে আছে। বিদ্যুতের ওপর ইনডেমনিটি আছে। যে কারণে জনগণ ভোগান্তির মধ্যে আছে। বারবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ছে। 

সভায় সিনিয়র আইনজীবি জেড আই খান পান্না বলেন, ঔপনিবেশিক আইনের কারনে সরকারি দুর্নীতিবাজদের ধরতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। যুক্তরাষ্ট্রম সাউথ আফ্রিকা সহ বিভিন্ন দেশে ঔপনিবেশিক আইন পরিবর্তন ও বিলুপ্ত হয়েছে। চলমান ঔপনিবেশিক আইন পরিবর্তনে আইনজীবীদেরও ব্যাপক ভূমিকা রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।  


শেয়ার করুন