১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০১:৪৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


ব্যবসায়ী
সুজন দাশ
  • আপডেট করা হয়েছে : ১৫-০৪-২০২২
ব্যবসায়ী


ফাঁদে ফেলে মূল্য বাড়াও গুদাম কর মাল,

লোকে দেখাও বাজারে নেই মিথ্যে কর ঢাল!

কায়দা করে ফায়দা লোটার বুদ্ধি কর বের,

ভাবছো তুমি এই চালাকি কেউ পাবে না টের!


সিন্ডিকেটে সকল শিয়াল গড়ে তোলো জোট,

ভাজা মাছটি উল্টে না খাও পাঁকিয়ে নাও ঘোঁট।

সেবার চেয়ে ব্যবসা বড় করতে জানো লুট,

দেখায় দিলে পিছন থেকে তাকেই কর শ্যুট।


জমি-জিরাত বিত্ত-বাড়ি যা যেখানে পাও,

সুযোগ পেলে ঠকাও তারে সবটি গিলে খাও।

উপর তোমার চকচকে খুব কথায় জুড়ায় মন,

ব্যবসা তোমার লোক ঠকানো বুঝোই শুধু ধন!


চেয়ারম্যান এমপি রাজা উজির কোথায় তুমি নাই,

খাবার বেলায় সবকিছু খাও সবটি তোমার চাই!

সবাই তোমায় ঘৃণা করে যতই সাজো বাঘ,

উপরে দেয় সালাম যত ভিতরে রয় রাগ!


শেয়ার করুন