১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৭:১৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


জ্যামাইকায় কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেসের অফিস উদ্বোধন
দেশ রিপোর্ট:
  • আপডেট করা হয়েছে : ২৬-০১-২০২৩
জ্যামাইকায় কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেসের অফিস উদ্বোধন জ্যামাইকায় কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের উদ্বোধন


 নিউইয়র্কের জ্যামাইকায় প্রবাসের জনপ্রিয় এবং বিশ্বস্ত কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের আরেকটি শাখা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে। গত ২০ জানুয়ারি জ্যামাইকার ১৬৭-১৮ হিলসাইড অ্যাভিনিউয়ের ২য় তলায় মিলাদ দোয়া মাহফিলের পর ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় নতুন শাখাটি।

দোয়া মাহফিল পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর ইমাম খতিব মওলানা মির্জা আবু জাফর বেগ। প্রতিষ্ঠানটির শুভযাত্রাসহ, দেশ, প্রবাস বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দোয়া করা হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেসের প্রেসিডেন্ট আইআরএস লাইসেন্সড প্র্যাকটিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম।

এরপর কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেসের প্রেসিডেন্ট সিইও মোহাম্মদ হাসেম কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেসের কর্মকর্তাসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে জ্যামাইকা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিন বিকেল থেকে রাত পর্যন্ত চলা অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেসের কর্ণধার মোহাম্মদ হাসেম আগত অতিথিদের স্বাগত জানান। জ্যামাইকায় বাঙালিদের প্রাণকেন্দ্র হিলসাইড এলাকায় কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেসের আরেকটি শাখা উদ্বোধনে নিউইয়র্কের বাঙালি কমিউনিটিতে বেশ সাড়া জাগিয়েছে। অভিজ্ঞ আইআরএস লাইসেন্সড প্র্যাকটিশনার মোহাম্মদ হাসেমের অফিসটি পেয়ে ভীষণ খুশি জ্যামাইকা প্রবাসী বাংলাদেশিরা। উপস্থিত সুধীরা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে বলেন, সেবার মাধ্যমে কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস কমিউনিটিতে ব্যাপক সুনাম কুড়িয়েছে। তাদের প্রত্যাশা সাশ্রয়ী মূল্যে নির্ভুল ট্যাক্স রিটার্নে সহায়তাসহ সংশ্লিষ্ট সকল সেবার নিশ্চয়তা থাকবে এখানে।



এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম বলেন, কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেসের অনন্য সেবা এবং সাফল্যের ধারাবাহিকতায় ২য় শাখার উদ্বোধন হলো জ্যামাইকায়। গ্রাহকদের সুবিধার্থে এখন থেকে কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেসের সকল সেবা প্রদান করা হবে জ্যামাইকা অফিস থেকে। তিনি বলেন, নিউইয়র্কে ইনকাম ট্যাক্স সার্ভিসের জন্য অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস দীর্ঘদিন ধরে নিষ্ঠা এবং দক্ষতার সাথে কমিউনিটিতে সেবা দিয়ে আসছে।



বক্তব্য রাখছেন আবুল হাশেম


মোহাম্মদ হাসেম জানান, কাস্টমারদের বিপুল চাহিদার প্রতি লক্ষ রেখে এবং প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা পূরণে কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস জ্যামাইকায় শাখা খোলার সিদ্ধান্ত নেন তিনি। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের সেবায় প্রতিষ্ঠানটি গড়তে পেরে মহান আল্লাহর নিকট অশেষ শুকরিয়া আদায় করছি। নিজের শিক্ষা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে সাশ্রয়ী মূল্যে সঠিক সেবা দেয়াই তার লক্ষ্য। তিনি জানান, জ্যামাইকা শাখাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ ছাড় থাকবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন