১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৬:২২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


শেখ হাসিনার কঠোর সমালোচনায় কাদের সিদ্দিকী
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০২-১০-২০২৪
শেখ হাসিনার কঠোর সমালোচনায় কাদের সিদ্দিকী


পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া সমালোচনা করেছেন বঙবীর কাদের সিদ্দিকী। মঙ্গলবার দুপুরে কক্সবাজারে ডাকাতদের হামলায় নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের বাসায় সমবেদনা জানাতে গিয়ে কাদের সিদ্দিকী ওই  সমালোচনা করেন।

এ সময় কাদের সিদ্দিকী বলেন, ‘সমাজটাকে বদলাতে হবে। অল্প কদিনের মধ্যে একটি বিরাট পরিবর্তন হয়েছে, এটাকে মহাবিপ্লব বলা চলে। গত ১৬ থেকে ১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি। অনেকে মনে করেন আওয়ামী লীগের সরকার, আমি বলব না। আওয়ামী লীগের সরকারও ছিল না, মানুষের সরকারও ছিল না।


শেখ হাসিনা সরকার ছিল এবং যত কিছু অন্যায় করেছে, তার ৯০ ভাগ শেখ হাসিনা, বাকি বাধ্য হয়ে হয়তো ২-৪ জন করেছে। এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সে জন্য বৈষম্যবিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে। সেখানে আমাদের সন্তানের জীবনদান আল্লাহ গ্রহণ করুক, সে শেষ ব্যক্তি হোক। যার দ্বারা আমাদের আইনশৃঙ্খলা ফিরে আসুক।’

শেয়ার করুন