১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১১:৩৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


দুর্নীতি রোধে তদন্ত কমিশন গঠন করুন - গণফোরাম
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০১-০২-২০২৩
দুর্নীতি রোধে তদন্ত কমিশন গঠন করুন - গণফোরাম


বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান বলেছেন, সরকার গণশুনানী ছাড়াই এক মাসের মধ্যে দুবার বিদ্যুতের দাম বাড়িয়ে গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও মূল্যস্ফীতির কারণে মানুষের জীবন আজ অতিষ্ট। এর সঙ্গে সরকারের জ্বালানীখাতে সঠিক পরিকল্পনার অভাব ও ভুল সিদ্ধান্তের কারণে বারবার বিদ্যুৎ, গ্যাস, ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনকে আরও দূর্বিসহ করে তুলবে।

আজ বুধবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ একথা বলেন। 

গণফোরাম নেতারা দেশের জ্বালানী খাতের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠনপূর্বক এ খাতের দূর্নীতি ও অপচয় রোধকল্পে সঠিক পরিকল্পনা গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানান। বিবৃতিতে অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে আহবান জানানো হয়।  


শেয়ার করুন