২৮ জুন ২০২৬, রবিবার, ১১:৩৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


শনিবার দিবাগত রাতে রাজধানীতে চার বাসে আগুন
বিএনপির আহ্বানে আজ থেকে ৪৮ ঘন্টার অবরোধ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৩
বিএনপির আহ্বানে আজ থেকে ৪৮ ঘন্টার অবরোধ


দ্বিতীয় দফা অবরোধের ঠিক আগ মুহুর্তে রাজধানী ঢাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যা মাত্র আড়াই ঘন্টার ব্যাবধানে হয়েছে বলে জানা গেছে। রাজধানীতে শনিবার দিবাগত রাতে ঘটেছে ওই ঘটনা। পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, গুলিস্তান ও সায়েদাবাদে এসব ঘটনা ঘটেছে।


এদিকে শনিবার দিবাগত রাত পোহালেই শুরু বিএনপির দ্বিতীয় দফার অবরোধ। যা হবে ৪৮ ঘন্টার বলে জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভী। এর আগে গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পুলিশের বাধায় পন্ড হওয়ার পর ২৯ অক্টোবর দেশব্যাপী হরতালের পর টানা ৭৩ ঘন্টারও একটি অবরোধ সম্পন্ন করে বিএনপি ও তাদের সমমনা দলগুলো।

শেয়ার করুন