১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০২:০০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


'শনিবার বিকেল' ছবিটি দ্রুত মুক্তি দিন-আ স ম রব
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৬-০২-২০২৩
'শনিবার বিকেল' ছবিটি   দ্রুত মুক্তি দিন-আ স ম রব


স্বাধীনতার পতাকা উত্তোলক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত 'শনিবার বিকেল' ছবিটিকে রহস্যময় সেন্সর জটিলতা থেকে দ্রুত মুক্তি দিয়ে জাতিকে লজ্জা হতে পরিত্রাণের আহ্বান জানিয়ে ওছন। এক বিবেৃতিতে তিনিি এই আহবান জানান। 

তিনি বলেন, আত্মত্যাগ ও বীরত্ব নিয়ে নির্মিত ‘শনিবার বিকেল’ ছবিটিতে দেশের গুণী ও জনপ্রিয় অভিনয়শিল্পীদের পাশাপাশি বিশ্বের নামকরা তারকারাও যুক্ত। প্রায় সাড়ে তিন বছর ধরে  টালবাহানা করে সেন্সর জটিলতায় আটকে রাখা হয়েছে দেশের এই ছবিটি। 


এর পরও ছবিটির পরিচালক সকল ঝড়ঝঞ্জা ও দুঃখ বিপর্যয়ের মাঝেও অটল ও অবিচলিত হয়ে দাঁড়িয়ে আছেন ছবিটির মুক্তির আশায়। তবু ছবিটি আটকে দেয়ার বেআইনি নাটকীয়তার কোন শেষ হচ্ছে না। এটা শিল্প মাধ্যমের প্রতি সরকারের ভয়াবহ অন্যায় আচরণ ও অযাচিত হস্তক্ষেপ । এটা চলচ্চিত্রের মতো বিশ্বনন্দিত উচ্চতর মাধ্যমের মহিমাকে খর্ব করার অপপ্রয়াস। 


দেশের তথাকথিত ভাবমূর্তি ক্ষুন্ন করা এবং ধর্মীয় অসহিষ্ণুতা তৈরি করার আশংকায় সরকার 'শনিবার বিকেল' সিনেমাটি মুক্তি না দিয়ে দেশের মর্যাদাকেই ক্ষুন্ন করেছে। শনিবার বিকেল এর মত বাস্তবতার নিরিখে নির্মিত সিনেমাটি

আন্তর্জাতিক বিশ্বে প্রশংসিত হচ্ছে। ছবিটি মুক্তি পেলে নিঃসন্দেহে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। এমনকি ধর্মীয় সহিষ্ণুতার ব্যাপারেও সিনেমাটি জোরালো আবেদন তৈরি করবে।


'শনিবার বিকেল' সিনেমাটি সেন্সরের নামে পরীক্ষা-নিরীক্ষা এবং তথ্য মন্ত্রণালয়ের নানা অপকৌশল ও অপ্রয়োজনীয় নাটকের সমাপ্তির মাধ্যমে  অবিলম্বে ছাড়পত্র প্রদান করার দাবি জানাচ্ছি। 

 


শেয়ার করুন