১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০২:১৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


নিউইয়র্কে তাহসানের একক কনসার্ট
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৪-২০২২
নিউইয়র্কে তাহসানের একক কনসার্ট তাহসান


বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে জনপ্রিয় গান উপহার দিয়ে আসছেন এবং দর্শকদের মন জয় করে চলেছেন। অন্যদিকে বিভিন্ন উত্সবেও তাহসানের নাটক মানেই ভিন্ন কোনো কিছু। দর্শক মুখিয়ে থাকেন উত্সবে তাহসানের নাটক কিংবা টেলিছবি দেখতে। এরই মধ্যে চলচ্চিত্রের খাতায় নাম লিখিয়েও প্রশংসিত হয়েছেন। নতুন খবর হচ্ছে এবার নিউইয়র্কে আয়োজন হতে যাচ্ছে তাহসানের একটি একক কনসার্ট। শো-টাইম মিউজিকের আয়োজনে ১৫ মে রোববার কুইন্স প্যালেসে হতে যচ্ছে এই আয়োজন। এরই মধ্যে এ কনসার্টের টিকেট বিক্রিও শুরু হয়েছে বলে শো-টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম জানিয়েছেন।

তাহসান এ কনসার্টে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন বলে জানা গেছে। এদিকে তাহসান বর্তমানে ব্যস্ত সময় কাটচ্ছেন ঈদের নাটক নিয়ে। তবে বরাবরের মতো অল্প সংখ্যাক ঈদ নাটকেই তাকে পাওয়া যাবে। এর বাইরে নতুন গান নিয়েও চলছে তার ব্যস্ততা। জানা গেছে, ঈদে জি-সিরিজের ব্যানারে একটি নতুন গান প্রকাশ হতে যাচ্ছে এ শিল্পীর। এরইমধ্যে সেই গানের রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।


শেয়ার করুন