১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:৫৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৩-২০২৩
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু মোহাম্মদ মামুনুর রশিদ


জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো প্রজাতন্ত্রের মনুস্কোতে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী সার্জেন্ট মো. মামুনুর রশিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত রশিদের গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ির ভাটি কামারী গ্রামে। জানা গেছে, তিনি গত ২৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। 

উল্লেখ্য, রশিদ গেল বছরের ১১ অক্টোবর বাংলাদেশ ইঞ্জিনিয়ার কন্টিনজেন্টের সদস্য হিসেবে কঙ্গো যান। এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থাকাকালে ১৩১ জন বাংলাদেশি সেনাসদস্য শাহাদাতবরণ করেছেন এবং ২৩২ জন সেনাসদস্য আহত হন। জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার আটটি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে চলেছে। তাদের এ পেশাদারিত্ব, অবদান ও আত্মত্যাগের ফলেই বাংলাদেশ আজ জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে নিজের অবস্থান সুসংহত করেছে।

শেয়ার করুন