০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৫:২০:৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি প্রেসিডেন্ট পদে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০২-২০২৩
ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি প্রেসিডেন্ট পদে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী নিকি হ্যালি


যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর নিকি হ্যালি ঘোষণা করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার দল রিপাবলিকান পার্টির মনোনয়ন চাইবেন। ভারতের পাঞ্জাব থেকে যাওয়া অভিবাসী বাবা-মায়ের ৫১-বছর বয়সী এই কন্যা একটি ভিডিও প্রকাশ করে বলেছেন যে এখন সময় এসেছে নতুন প্রজন্মের নেতৃত্বের। এটা তার এক সময়ের নেতা ডোনাল্ড ট্রাম্পের প্রতি এক স্পষ্ট ইঙ্গিত। ডোনাল্ড ট্রাম্প ছ’বছর আগে তাকে জাতিসংঘে মার্কিন দূত পদে নিয়োগ করেছিলেন।

টুইটারে নির্বাচনী প্রচারের এক ভিডিও পোস্ট করে নিকি হিলি বলেন, এখন আমাদের পিছিয়ে থাকার সময় নয়। এখন সময় একটি শক্তিশালী ও গর্বিত আমেরিকার। 

গত নভেম্বরে তার প্রাক্তন নিয়োগকারী ডোনাল্ড ট্রাম্প তার মনোনয়ন প্রচেষ্টা শুরু করার পরে নিকি হ্যালি দ্বিতীয় প্রধান রিপাবলিকান প্রার্থী যিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন এবং জন্য দলের সমর্থন চাইছেন। অন্যদিকে তিনি হলেন তৃতীয় ভারতীয়-আমেরিকান যিনি রাষ্ট্রপতি হতে চান।

শেয়ার করুন