৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৩:১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত কমে যাচ্ছে রিভেট : যোগাযোগ করুন তোফায়েল চৌধুরীর সাথে


মার্কিন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট
ইবি ১ ও ২-এর আওতায় প্রিমিয়াম প্রসেসিংয়ের জন্য আই-৯০৭ গ্রহণ শুরু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৬-২০২২
ইবি ১ ও ২-এর আওতায় প্রিমিয়াম   প্রসেসিংয়ের জন্য আই-৯০৭   গ্রহণ শুরু


 ইবি ১ ও ইবি-২ শ্রেণির ফরম আই-১৪০ আবেদনের প্রিমিয়াম প্রসেসিংয়ের প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নিয়েছে ইমিগ্রেশন বিভাগ। ইউএসসিআইএ বা ইমিগ্রেশন বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, কতিপয় ক্যাটাগরির প্রক্রিয়া ১ জুন থেকে শুরু হবে। ইবি-১ ও ইবি-২ ক্লাসিফিকেশনে যাদের আই-১৪০ আবেদন স্থগিত আছে, তাদের প্রিমিয়াম প্রসেসিং ক্রমান্বয়ে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এই প্রিমিয়াম প্রসেসিং প্রথমত. যারা ই-১৩ অথবা ই-২১ মাল্টিন্যাশনাল নির্বাহী এবং ম্যানেজার ক্লাসিফিকেশনে অ্যাডভান্সড ডিগ্রি অথবা ব্যতিক্রম দক্ষতার জন্য জাতীয় স্বার্থে ওয়েভার বা যোগ্য বিবেচিত হবে (ঘওড), তাদের জন্য প্রযোজ্য হবে । 

এই প্রিমিয়াম প্রসেসিংয়ের জন্য যারা ইচ্ছা করেন, তাদেরকে ক্রমান্বয়ে আবেদনের সুযোগ দেয়া হবে। (ক) ২০২২ সালের ১ জুন থেকে ই-১৩ মাল্টিন্যাশনাল নির্বাহী ও ম্যানেজারের যেসব আবেদন ২০২১ সালের ১ জানুয়ারিতে ইমিগ্রেশন বিভাগের হস্তগত হয়েছে, তাদের প্রিমিয়াম প্রসেসিংয়ের আই-৯০৭ ফরম গ্রহণ করা হচ্ছে। (খ) তাছাড়া যে সকল ই-২১ এনআইডব্লিউ পিটিশন ২০২১ সালের ১ জুন এবং ই-১৩ মাল্টিন্যাশনাল নির্বাহী ও ম্যানেজারের আবেদন ২০২১ সালের ১ মার্চের মধ্যে ইমিগ্রেশন বিভাগের হস্তগত হয়েছে, তাদের প্রিমিয়াম প্রসেসিংয়ের ফরম আই-৯০৭, ১ জুলাই ২০২২ সাল থেকে গ্রহণ করা হবে।

১ জুন ২০২২ সাল অথবা ১ জুলাই ২০২২ সালের পূর্বে যেসব আবেদনকারী প্রিমিয়াম প্রসেসিংয়ের আবেদন করবেন, তাদের আবেদন নাকচ করা হবে। এই সময়ে নতুন (প্রাথমিক) ফরম আই-১৪০, প্রিমিয়াম প্রসেসিংয়ের অনুরোধসহ ফাইল করা হলে তা গ্রহণ করা হবে না। 

২০২২ সালের ২৩ মে ফরম-১-৯০৭নতুন করে প্রকাশ করা হয়েছে। জুন মাসের জন্য  সেপ্টেম্বর ৩০, ২০২০ এবং মে ৩১, ২০২২ তারিখের উভয় ফরম আই-৯০৭ গ্রহণ করা হবে। জুলাই মাসের ১ তারিখ থেকে সেপ্টেম্বর ৩০, ২০২০ তারিখের আই-৯০৭ বাতিল করা হবে। 

সার্বিক ইমিগ্রেশন সিস্টেমের দক্ষতা বাড়ানো ও বার্ডেন কমানোর জন্য এই প্রয়াস নেয়া হয়েছে। 


শেয়ার করুন