১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৮:৪৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


ইফতার মাহফিলে আমিনুল হক
মানুষের গণতান্ত্রিক অধিকার হরণকারী আওয়ামী সরকার
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২২
মানুষের গণতান্ত্রিক অধিকার হরণকারী আওয়ামী সরকার পল্পবীর ইফতার মাহফিলে আমিনুল হক। ছবি/ সংগৃহীত


পল্লবী থানাধীন ৬নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল ‘সেতারা কমিউনিটি সেন্টারে’ অনুষ্ঠিত হয়। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।  সোহরাব হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর সদস্য মাহবুব আলম মন্টু, আমজাদ হোসেন, বিএনপি নেতা কমিশনার সাজ্জাদ হোসেন, জহুরুল হক চান সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রধান অতিথি আমিনুল হক ইফতারপূর্ব আলোচনায় বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণকারী আওয়ামী সরকার দেশে এখন এক ভয়াবহ দুঃশাসন কায়েমের মাধ্যমে মানুষকে মহা বিপদের দিকে ঠেলে দিয়েছে। এই সরকারের বিদায় ছাড়া মানুষের অধিকার ফিরে আসবে না। তাই দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার কোন বিকল্প নেই। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে বিএনপি জনগণের নিকট দৃঢ় অঙ্গিকারাবদ্ধ। তথ্যসুত্র/প্রেসবিজ্ঞপ্তি 

শেয়ার করুন