২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৭:৩৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে বন্দুক সহিংসতা রোধে প্রায় ২১ মিলিয়ন ডলার বরাদ্দ প্রচন্ড তুষারঝড়ে বিপর্যস্ত জনজীবন ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ১০ মার্চ থেকে শুরু ১৮ দিনে ৬৩০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিলেন মাসফিকুল আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতিতে কঠোর কড়াকড়ি ঝুলে গেল ট্রাম্পের ২ হাজার ডলারের ট্যারিফ ডিভিডেন্ড চেক পরিকল্পনা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে বৃদ্ধি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প


সংসদ ও স্থানীয় পদ্ধতি বদলালে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন হবে
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-০৩-২০২৩
সংসদ ও স্থানীয় পদ্ধতি বদলালে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন হবে নারী দিবসের অনুষ্ঠান মঞ্চে অতিথিবৃন্দ


জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ড. বদিউল আলম মজুমদার বলেছেন, যে পদ্ধতিতে নারীদের সংসদ ও স্থানীয় সরকারে স্থান দেওয়া হয়, সে পদ্ধতিটি সঠিক নয়। এর ফলে নারীদের রাজনৈতিক বিকাশ ঘটে না। এ পদ্ধতি বদলানো দরকার, তাহলেই সত্যিকার অর্থে নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন হবে। নারীরা যদি রাষ্ট্রীয় নীতি প্রণয়নে ভূমিকা রাখতে পারে, তাহলে নারীদের পরিপূর্ণ অগ্রগতি হবে। 

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম-এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ড. বদিউল আলম মজুমদার একথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম-এর উদ্যোগে ১৪ মার্চ মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট অব বাংলাদেশে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি। এছাড়া অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু, বাংলাদেশের ওমেন হেলথ কোয়ালিশনের শরীফ মোস্তফা হেলালসহ জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সকালে বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আলোচনা সভা শেষে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের পক্ষ থেকে দুইজন কৃর্তী নারীকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন দৈনিক ইত্তেফাক এবং পাক্ষিক অনন্যা ম্যাগজিন এর স¤পাদক তাসমিমা হোসেন এবং প্রতিবন্ধীদের অধিকার আদায়ের লড়াকু সৈনিক সাবরিনা সুলতানা।

বদিউল আলম মজুমদার আরো বলেন, আমরা যদি সমতা ও মর্যাদার বাংলাদেশ গড়ে তুলতে চাই, তাহলে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন অল্প কিছু মেয়ে আমাদের সাথে পড়ত। বর্তমানে নারীরা অনেক অগ্রসর হয়েছে, কিন্তু আরও অনেক দূর যেতে হবে। একটা ক্ষেত্রে নারীরা এখনও অনেক পিছিয়ে আছে-সেটি হলো রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে।

নাছিমা আক্তার জলি বলেন, আমরা নারীরা কি আদৌ সমমর্যাদায় প্রতিষ্ঠিতি হতে পেরেছি, সমঅধিকার পেয়েছি, নিরাপদ কর্মপরিবেশ পেয়েছি-এ সব প্রশ্ন আজ নারী দিবসের অনুষ্ঠানে আমার মনকে নাড়া দিচ্ছে। অনেক সময় পেরিয়েছে। তারপরও নারীরা প্রতিনিয়ত বঞ্চনা ও নির্যাতনের শিকার হচ্ছে। নারীর প্রতি সংঘটিত বিভিন্ন ধরনের নির্যাতনের মধ্যে নতুন মাত্রা যোগ করেছে সাইবার বুলিং। ডিজিটাল যুগে সবকিছু যেমন ডিজিটাল হচ্ছে, নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতনও ডিজিটাল রূপ ধারণ করেছে। সাইবার জগতে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে। নারীরা অনেক পথ এগিয়েছে। আমরা অনেক কিছুই করতে পারি। শুধু যথাযথ স্বীকৃতির অভাবে যোগ্যতা থাকা সত্ত্বেও নারীরা অনেক ক্ষেত্রে সুযোগ থেকে বঞ্চিত হন। নারীদের আরও আত্মনির্ভরশীল হতে হবে। নায্য সমাজ গঠনের জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।       

তাসমিমা হোসেন বলেন, নারী উন্নয়ন নিশ্চিত করা, নারীর ন্যায্যতা প্রতিষ্ঠা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে জেন্ডার বৈষম্য হ্রাসে তার অবিরত কার্যক্রম উপস্থাপন করে নারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের অধিকার আমাদেরই আদায় করে নিতে হবে। 

সাবরিনা সুলতানা বলেন, সমাজে নারীরা বঞ্চিত, নির্যাতিত ও নিপীড়িত। বিশেষ করে প্রতিবন্ধী নারীরা আরও বেশি বঞ্চনা ও নির্যাতনের শিকার। সমাজে তাদের কোন শখ থাকতে পারবে না, নিজের ইচ্ছার বহি:প্রকাশ ঘটাতে পারবে না। এমনকি সমাজে বিয়ে কিংবা সন্তান জন্ম দেয়ার অধিকারটুকুও নেই। তাই সবাইকে প্রতিবন্ধী নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

শেয়ার করুন