৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ৬:৫৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত কমে যাচ্ছে রিভেট : যোগাযোগ করুন তোফায়েল চৌধুরীর সাথে


মতবিনিময় সভায় তৈমূর আলম খন্দকার
দুর্নীতিবাজ রাজনীতিবিদদের পরিণতি দেখছি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৭-২০২৫
দুর্নীতিবাজ রাজনীতিবিদদের পরিণতি দেখছি বক্তব্য রাখছেন তৈমূর আলম খন্দকার


নারায়ণগঞ্জ জেলার কৃতীসন্তান ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, রাজনীতিতে সব সময় গণমানুষের সঙ্গেই থাকবো। মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এবং গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাবো। তিনি আরো বলেন, রাজনীতি করতে গিয়ে জেল-জুলুম ও মিথ্যা মামলার শিকার হয়েছি অনেকবার। আবার রাজনৈতিক দল থেকে কষ্টও পেয়েছি। কখনো ভুল করেছি, তবে রাজনীতি করে অবৈধ অর্থ সম্পদের মালিক হইনি। এখন দুর্নীতিবাজ রাজনীতিবিদদের পরিণতি দেখছি। আমি কিন্তু দেশের বাইরে বিনা বাধায় আসতে পেরেছি। আগামী দিনে সৎ থেকে সততার রাজনীতিতেই থাকবো। 

তিনি ৬ জুলাই রাতে নিউইয়র্কে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। নিউইয়র্ক শহরের জ্যামাইকা এলাকার একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভার আয়োজন করেছিল প্রবাসী নারায়ণগঞ্জবাসী। 

এ সভায় প্রবাসী নারায়ণগঞ্জবাসীর মধ্যে বক্তব্য রাখেন কাজী আজারুল হক মিলন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মতিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মহসিন ননী, অনুষ্ঠানের আয়োজক শামছুল আলম লিটন ও নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইনকের সাধারণ সম্পাদক কামাল হোসেন টিটু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও লেখক দর্পণ কবীর।‌

অনুষ্ঠানে প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের পক্ষ থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়।

শেয়ার করুন