১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৯:৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


সোসাইটির কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল ২ এপ্রিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৩-২০২৩
সোসাইটির কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল ২ এপ্রিল বাংলাদেশ সোসাইটির প্রতিযোগিতায় নতুন প্রজন্মের অংশগ্রহণ


পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সোসাইটির আয়োজনে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য সপ্তম পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা কার্যক্রম চলছে। ইতিমধ্যে নিউইয়র্কের বিভিন্ন এলাকার মসজিদগুলোতে প্রাথমিক পর্বে  দুটি বিভাগে ছেলে এবং মেয়েরা পৃথকভাবে অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। প্রাথমিক পর্বে বিজয়ীদের নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ২ এপ্রিল বাংলাদেশের সোসাইটির আয়োজনে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে। অনুষ্ঠানটি উডসাইডের তিব্বতি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি শুরু হবে বিকাল ৫টায়।

সপ্তম এই আসরকে আরো বর্ডুল করে তুলতে প্রতিবারের মতো এবারও সহযোগিতার হাত বাড়িয়েছে প্রবাসের অন্যতম জনপ্রিয় ইসলামিক টেলিভিশন আইটিভি ইউএসএ। এদিকে কার্যকরি কমিটির পক্ষ থেকে সব প্রবাসীকে আগামী ২ এপ্রিল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল, ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন