০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০২:৩৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


লাইফ সাপোর্টে ডা. জাফরুল্লাহ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১০-০৪-২০২৩
লাইফ সাপোর্টে  ডা. জাফরুল্লাহ চৌধুরী


বেশ কিছুদিন যাবৎ অসুস্থ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ অসুস্থ শরীর নিয়েও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীতেও অংশ নিতে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকার পর আজ সোমবার এবার লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। 

গত ৩ এপ্রিল থেকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি কল্পে রোববার (৯ এপ্রিল) একদল বিশেষাজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠিত হয়। মুলত সে বোর্ডের পরামর্শেই চলছিল পরের সময়। কিন্তু অবস্থার অবণতিতে তাকে এবার লাইফ সাপোর্টে নেয়া হলো। তার ভর্তি হওয়া হাসপাতাল গণস্বাস্থ্য কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেডিকেল বোর্ডে রয়েছেন কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষাজ্ঞ ও ইনটেনসিভিষ্ট চিকিৎসকগন। 

মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী সাংবাদিকদের বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য মেডিকেল বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়েছে। 


শেয়ার করুন