২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ১১:০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


যুক্তরাষ্ট্রে শপিংমলে গুলিতে আহত ১২, আশঙ্কাজনক ২
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২২
যুক্তরাষ্ট্রে শপিংমলে গুলিতে আহত ১২, আশঙ্কাজনক ২ ঘটনাস্থ পুলিশ ঘিরে রেখেছে


যুক্তরাষ্ট্রের একটি শপিংমলে গোলাগুলির ঘটনায় ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ১০ জন এবং তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের কলাম্বিয়া শহরে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। কলাম্বিয়া শহরের পুলিশের বরাত দিয়ে ১৭ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

কলম্বিয়ার পুলিশ প্রধান উইলিয়াম হলব্রুক বলেছেন, কলম্বিয়ানা সেন্টার মলে গুলির ঘটনাটি গতানুগতিক কোনো সহিংসতার ঘটনা বলে বিশ্বাস করা হচ্ছে না বরং আগে থেকেই একে অপরকে চেনেন এমন একদল সশস্ত্র ব্যক্তির মধ্যে ‘এক ধরনের সংঘর্ষ’ হয়েছে। তিনি আরো বলেন, গোলাগুলির প্রকৃত কারণ এবং এ বিষয়ে পাওয়া তথ্য এখনো অসম্পূর্ণ। অবশ্য স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম প্রাদেশিক রাজধানী কলাম্বিয়ার শহরতলীর প্রায় ১০ মাইল উত্তরে অবস্থিত ওই শপিংমলে পুলিশ ও জরুরি সেবাকর্মীদের ব্যাপক উপস্থিতির খবর দিয়েছে।

এক সংবাদ সম্মেলনে উইলিয়াম হলব্রæক বলেন, শনিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ঘটা এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। তবে ১০ জন বন্দুকের গুলিতে আহত হয়েছেন এবং তাদের মধ্যে আটজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল অবস্থায় রয়েছে। অন্যদিকে আহত ছয়জনের অবস্থা স্থিতিশীল।

তিনি আরো বলেন, গুলিবিদ্ধ হয়ে আহতদের বয়স ৭৩ বছর থেকে ১৫ বছরের মধ্যে। এছাড়া গোলাগুলির মধ্যে নিরাপত্তার জন্য ছোটাছুটির সময় ‘ধাক্কাধাক্কিতে’ আরো দুইজন আহত হয়েছেন।


শেয়ার করুন