২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০১:৫৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


পাঁচ সিটি নির্বাচন বয়কটের আহ্বান বিএনপির
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-০৫-২০২৩
পাঁচ সিটি নির্বাচন বয়কটের আহ্বান বিএনপির


পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে জনগনকে অংশগ্রহণ না করার জন্য আহ্বান জানিয়েছে বিএনপি। গত ১৫ মে সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্তসমূহ জানাতে গিয়ে গত ১৬ মে মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞেপ্তিতে এই আহ্বানের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ না করবার যে সিদ্ধান্ত ইতিপূর্বে গ্রহণ করা হয়েছিলো তা বাস্তবায়নের লক্ষ্যে এই সরকারের অধীনে বর্তমান নির্বাচন কমিশনের পরিচালনায় অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ না করার জন্য আহ্বান জানানো হয়। স্থায়ী কমিটির সভা মনে করে জাতীয় নির্বাচনের পূর্বে এই সরকারের অধীনে নির্বাচন কমিশন ঘোষিত সিটি নির্বাচন রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। এদের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু হবে না বিধায় সিটি নির্বাচনও একইভাবে সরকার নিয়ন্ত্রিত হবে। এতে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে না। বিএনপি এই অর্থহীন নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটি এই অর্থহীন নির্বাচন অংশগ্রহণ না করার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।

এ ছাড়া সভায় দলের চলমান আন্দোলনে সকল গণতান্ত্রিক শক্তিকে মাঠে নামানোর বিষয় নিয়ে আলোচনা হয়।

শেয়ার করুন