১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৬:১৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


জাকির হোসেন ভুইয়াকে নোয়াখালী বিএনপি পরিবার কর্তৃক সংবর্ধনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৬-২০২২
জাকির হোসেন ভুইয়াকে নোয়াখালী বিএনপি পরিবার কর্তৃক সংবর্ধনা বক্তব্য রাখছেন অ্যাডভোকেট জাকির হোসেন ভুইয়া


নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইটজি রেস্টুরেন্টে গত ২৪ মে সন্ধ্যায় বাংলাদেশ থেকে আগত বিএনপি জাতীয় নির্বাহি কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ভুঁইয়াকে যুক্তরাষ্ট্র নোয়াখালী বিএনপি পরিবারের প থেকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনকের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ও যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র যুবদলের অন্যতম নেতা আল মামুন সবুজ। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিনাফের সভাপতি এটিএম হেলালুর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মধ্যে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্য ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী কমিটির যুগ্ম আহ্বায়ক জসিম ভুঁইয়া, তারেক প্রত্যাবর্তন পরিষদের আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ সাজ্জাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনকের সাবেক সভাপতি নাছিম আহমেদ, জাসাসের সদ্য নির্বাচিত সদস্য সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, ফারুক হোসেন মজুমদার, সাইফুল ইসলাম লিটন, মো. মাইনুল ইসলাম টিপু, সালেহ আহম্মদ মানিক, ছাইদুর খান ডিউক, জামালুর রহমান চৌধুরী, মাহাবুবুর রহমান মুকুল, মো. বাচ্চু মিয়া, আব্দুল মান্নান হোসাইন, রফিক উদ্দিন বাহার, আবুল কালাম, মাসুদ রানা, রিয়াজ মাহমুদ, ফরহাদ মৃধা।


শেয়ার করুন