১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৬:৪৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যাকসন হাইটস শাখার নতুন কমিটি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২৩
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যাকসন হাইটস শাখার নতুন কমিটি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক


নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যাকসন হাইটস শাখার  বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মে নিউইয়র্কের বাংলাদেশ প্লাজায় এ সমম্মেলন অনুষ্ঠিত হয়। পরে জ্যাকসন হাইট ইউনিট আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়। 

শাহ চিশতিকে সভাপতি, আবুল হোসেনকে সহ-সভাপতি ও তানভীর কায়সারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে তাদেরকে পূর্ণাঙ্গ কমিটি করে পরিচিতি সভা করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্মেলন উদ্বোধন করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক। এতে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী ইমদাদ প্রধান অতিথি, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু প্রধান বক্তা এবং সাংগঠনিক সম্পাদক শিবলী ছাদেক শিবলুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন